আনোয়ার হোসেন রনি: সিলেটের প্রখ্যাত আলেম, হাফেজ ও দ্বীনি শিক্ষাবিদ হাফেজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন (রহ.)-এর দাফন সম্পন্ন হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন ২০২৬) আসরের নামাজের পর শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-শিষ্য, স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুরে নিয়ে যাওয়া হয়।
রাতে শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা মরহুম হাফেজ রফিকুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
দাফন শেষে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। মরহুমের ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরাগী ও এলাকাবাসী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, কোরআনের খেদমতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও ছাত্র-শিষ্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
