Author: amarsylhet

আমার সিলেট,নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য মেলবন্ধনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। দেশের পর্যটন শিল্পের বিকাশ এবং বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে বর্ণাঢ্য আয়োজনে উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অতিথিদের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী…

Read More

সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই পুলিশকে সংবাদ দিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৩) দুই সন্তানের জননী এবং গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকাল থেকেই তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করে। পরে প্রায় আড়াইটার সময় পিন্টু রুদ্র পাল ধারালো অস্ত্র…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই হারুনুর রশিদ ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দুশন্ড ভৌমিজ (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানের বাসিন্দা। তার পিতার নাম গোবিন্দ ভৌমিজ এবং মাতার নাম সাধনা ভৌমিজ। অভিযানকালে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার…

Read More

নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল: টেকসই সাংস্কৃতিক পর্যটনের বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’। আগামী ১৯ থেকে ২১ জুন পর্যন্ত ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন হবে ১৯ জুন শুক্রবার বিকেল ৩টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি। আয়োজক সূত্র জানায়, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় বসবাসরত ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাদ্য, পোশাক, হস্তশিল্প, জীবনাচার ও শিল্পকর্ম এ উৎসবে প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে খাসিয়া,…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক অভিযানে একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি ও একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) পরিচালিত বিশেষ অভিযানে ছাতক থানার মামলা নং-২৮, তারিখ ১৭ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমাম উদ্দিন (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মুক্তিরগাঁও (কোনাপাড়া) এলাকার মৃত আব্দুল কাইয়ুম (কালু)-এর ছেলে। একই দিনে পৃথক অভিযানে সিআর-৯৫/২৬ (ছাতক) মামলার পরোয়ানাভুক্ত আসামি মোছা. সুফিয়া বেগম (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাজনামহল গ্রামের বাসিন্দা। ছাতক থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও…

Read More

সম্পাদকীয় থেকে: শিশু ধর্ষণ বা যৌন নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা সামনে এলে সমাজে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ক্ষোভ, বিচার দাবি এবং সহানুভূতি—সবই মানবিক প্রতিক্রিয়ার অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি উদ্বেগজনক প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে: “সহানুভূতির নামে” ভিকটিম শিশুর ছবি, ভিডিও ও পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। এই প্রবণতা শুধু নৈতিক বিচ্যুতি নয়, বরং অনেক ক্ষেত্রে আইনগত সীমার সরাসরি লঙ্ঘন। বাংলাদেশের বিদ্যমান শিশু আইন ২০১৩ অনুযায়ী শিশুর পরিচয় প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। এর উদ্দেশ্য স্পষ্ট—ভিকটিম শিশুকে পুনরায় সামাজিক হয়রানি, মানসিক ট্রমা এবং ভবিষ্যৎ ক্ষতি থেকে রক্ষা করা। তবুও বাস্তবতা হলো, একটি অংশের মানুষ আবেগের বশে শিশুর মুখ, নাম, এলাকা ও…

Read More

নিজস্ব প্রতিনিধি:;বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৭ জুন ২০২৬ (বুধবার) থেকে শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের প্রথম মাস মহররম। এর মাধ্যমে মুসলিম বিশ্বের নতুন হিজরি বছর ১৪৪৮-এর যাত্রা শুরু হলো। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন ২০২৬ (শুক্রবার) পালিত হবে পবিত্র আশুরা, অর্থাৎ ১০ মহররম। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো পবিত্র মহররম। এটি শুধু নতুন হিজরি বছরের সূচনাই নয়, বরং মুসলিম উম্মাহর জন্য আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে ফিরে আসার এক গুরুত্বপূর্ণ সময়। মহররম ইসলাম ধর্মে সম্মানিত চারটি পবিত্র মাসের অন্যতম, যার মর্যাদা পবিত্র কুরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ‘মহররম’ শব্দের অর্থ…

Read More

হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের জন্য গ্রহণ করা ২ হাজার ৫৩ কোটি টাকার মেগা প্রকল্পে ব্যাপক অনিয়ম, ভুয়া বিল উত্তোলন, সরকারি মালামাল আত্মসাৎ এবং ঠিকাদার-প্রকৌশলী সিন্ডিকেটের মাধ্যমে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশ এবং তদন্তের বিষয় সামনে আসার পর তা ধামাচাপা দিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ জুন শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সিলেটে প্রকল্প কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রকল্প সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা, প্রকৌশলী এবং ঠিকাদারি…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) সকালে দক্ষিণ লামুয়া জামে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুটিকে একটি কাজের কথা বলে অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। শিশুটির পরিবারের সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শের জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার এসআই বাবলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন (৩৮) নামের…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা চালকের হাত-পা বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দিয়ে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সিএনজি চালকের নাম ওয়াহিদ। তিনি রাজনগর উপজেলার মহলাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট সিএনজি স্ট্যান্ড থেকে কয়েকজন ব্যক্তি রাজনগর উপজেলার হলদিপুর যাওয়ার কথা বলে ওয়াহিদের সিএনজি ভাড়া নেয়। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে জিম্মি করে ফেলে। একপর্যায়ে তারা ওয়াহিদের হাত-পা শক্ত করে বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দেয় এবং…

Read More