Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গল উপজেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্র-২৪০৩)-এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ১২ জুন ২০২৬ (শুক্রবার) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ২৫০ জন। নির্বাচনে সভাপতি পদে মোঃ নুরু হোসেন ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী ৩৯০ ভোট লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান মিয়া ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মোঃ দুলাল মিয়া ২৪৯ ভোট পেয়েছেন। নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন— কার্যকরী সদস্য পদে নির্বাচিত…
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ মনিরুল ইসলাম। শনিবার (১৩ জুন) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। মোঃ মনিরুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞ এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SfELP) কর্মসূচির আওতায় স্বপ্নসারথিদের জন্য আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) আয়োজিত এ প্রশিক্ষণে মোট ২৯ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং হাঁস-মুরগি পালনকে লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কারিমা তাসনিম এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, খামার ব্যবস্থাপনা…
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: সংখ্যালঘু সম্প্রদায়ের তথ্যভিত্তিক, নিরাপদ ও সমঅধিকারভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে শ্রীমঙ্গলে প্রেস ব্রিফিং করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা। শনিবার (১৩ জুন) সকালে শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন ও গণভোটে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ সাধারণভাবে শান্তিপূর্ণ হলেও তথ্যপ্রাপ্তি, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও নিরাপদ অংশগ্রহণের ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ বিদ্যমান। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি নির্বাচনী পর্যবেক্ষণ কর্মসূচির আওতায় ২৫টি সংসদীয় আসনের ৫০৯টি ভোটকেন্দ্রে ২০০ জন প্রশিক্ষিত পর্যবেক্ষক মোতায়েন করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলেও সংখ্যালঘু ভোটারদের অনেকেই গণভোট সম্পর্কে…
ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেয় Educational Excellence Support (EESS)-SEDP এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রদর্শন করে। মেলায় শিক্ষার্থীরা কার্বনভিত্তিক প্রযুক্তি, পাইজোইলেকট্রিক প্রযুক্তি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন, বায়োগ্যাস প্ল্যান্টসহ নানা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। মেলায় আগত দর্শনার্থীরা শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল…
সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার দীর্ঘদিনের চলমান বিরোধ অবশেষে নিষ্পত্তি হয়েছে। শুক্রবার (১২ জুন) বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় উভয় পক্ষের মধ্যে বিরোধ নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি. কে. গউছ (এমপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. নাসের রহমান এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, এমরান আহমেদ চৌধুরী এমপি এবং আব্দুল মালিক এমপি। সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ এবং…
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকিত নিয়া চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব নোয়াগাঁও এলাকার বাসিন্দা এবং খালিস মিয়া চৌধুরীর ছেলে। শুক্রবার (১২ জুন ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টার দিকে নিজ বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্ধকারের মধ্যে বিদ্যুতের আলো জ্বালিয়ে কাজ করার সময় বিদ্যুতের তারে লিকেজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় তার পায়ে জুতা ছিল না। বিদ্যুতের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাজাহান মিয়া এবং প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাহিদ…
হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায়, বুধবার তার ওপর সংঘটিত হামলার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। বৃহস্পতিবার আবেদন সংক্রান্ত কাজে ডিসি অফিসে গেলে ফেরার পথে অফিস প্রাঙ্গণে তার গতিরোধ করে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা…
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়া সম্পর্কের জেরে নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে এক কুয়েত প্রবাসী যুবক ও তার ভাবীকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) এবং দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)-কে কারাগারে প্রেরণ করে।মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কের জেরে গত ২ জুন সালেহা বেগম স্বামীর বাড়ি থেকে রিয়াজ উদ্দিনের সঙ্গে চলে যান। এ সময় তিনি ঘরে থাকা নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় সালেহার স্বামী কামরুল হাসান আদালতে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা…
পারভেজ হাসান, শ্রীমঙ্গল থেকে: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা। বুধবার (১০ জুন) সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. আমিনুল ইসলাম সৌরভ। জানা যায়, প্রথমে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে সৌরভ প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে উন্নীত হয়। পরবর্তীতে উপজেলা ও জেলা পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রথম স্থান অর্জন করে…