Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই

    August 29, 2026

    সিরাজনগর মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম কারী আব্দুল আজিজ রহ ইন্তেকাল

    August 28, 2026

    বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 29
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ
    রাজনীতি

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    amarsylhetBy amarsylhetJune 12, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
    জানা যায়, বুধবার তার ওপর সংঘটিত হামলার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। বৃহস্পতিবার আবেদন সংক্রান্ত কাজে ডিসি অফিসে গেলে ফেরার পথে অফিস প্রাঙ্গণে তার গতিরোধ করে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে মারধর করতে থাকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
    ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তাকে দেখতে হাসপাতালে সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। তারা হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং আইনের আওতায় আনার দাবি জানান।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সংগঠক আলমগীর হাসান আবিদ অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে ছাত্রদলের কিছু নেতাকর্মী মাহদী হাসানের ওপর হামলার চেষ্টা করে আসছিল। বুধবারের ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে বৃন্দাবন কলেজসহ ছাত্রদলের কয়েকজন কর্মী তাকে মারধর করে।
    এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহত মাহদীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই

    August 29, 2026

    সিরাজনগর মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম কারী আব্দুল আজিজ রহ ইন্তেকাল

    August 28, 2026

    বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক

    August 28, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই

    By amarsylhetAugust 29, 20260
    মৌলভীবাজার

    সিরাজনগর মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক ইমাম কারী আব্দুল আজিজ রহ ইন্তেকাল

    By amarsylhetAugust 28, 20260
    মৌলভীবাজার

    বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক

    By amarsylhetAugust 28, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.