নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের সিরাজনগর (ফকিরবাড়ী) নিবাসী, সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক ও কাকিয়া বাজার জামে মসজিদের সাবেক খতিব, মাওলানা আব্দুল আজিজ (রহ.) (ক্বারী সাহেব হুজুর) আর নেই।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালের সংবাদে পরিবার, শিক্ষার্থী, সহকর্মী, আলেম-ওলামাসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আব্দুল আজিজ (ক্বারী সাহেব হুজুর) রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন শিক্ষকতা ও ইমাম-খতিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থী ও আলেমের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয় উস্তাদ।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সিরাজনগর দরবার শরীফের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর ইন্তেকালে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি-কে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

