Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে এখনো কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলায় সফর করতে পারেন—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এদিকে দলীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, শ্রীমঙ্গলের মির্জাপুরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অথবা অন্য কোনো সরকারি কর্মসূচিকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রীমঙ্গলে আনার বিষয়ে সংশ্লিষ্ট মহলে চেষ্টা চলছে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি এখনও চূড়ান্ত নয় এবং সংশ্লিষ্ট…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা ভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং শ্রীমঙ্গলে কার্যরত তফসিলি ব্যাংকসমূহ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্বে) টিটন খীসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় এ অনুমোদন প্রদান করা হয়। অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ মীর মো. কালাম আহমেদকে সদস্য এবং স্থানীয় ক্রীড়া সংগঠক মো.…
মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা চা শ্রমিক যতিন…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফোর্স মবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৩টা থেকে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে এ ড্রিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার। ড্রিলে শ্রীমঙ্গল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। নির্ধারিত সংকেত পাওয়ার পর সদস্যরা দ্রুত সমবেত হয়ে প্রয়োজনীয় সরঞ্জামসহ প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন, দায়িত্ব বণ্টন, সমন্বয় ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা যাচাই করা হয়।…
সালেহ আহমদ (স’লিপক): তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কাউন্সিলর ও সুধীজনদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) স্থানীয় সময় দুপুর ১টায় বৃটেনের ক্যামডেন টাউনের উডি চারকোল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম (ছায়েম)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন কাউন্সিলর শাহ মিয়া। শুরুতেই ক্লাবের ক্ষুদে সদস্য ইয়াসিন ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়। রায়হান রেহানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফ.এন ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ক্লাবের ফাউন্ডার সদস্য ও ক্যামডেনের…
ঢাকা প্রতিনিধি : হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলার…
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন। রোববার (৭ জুন) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মৌলভীবাজার সদর…
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল। দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছেন। এর…
লিখিত অভিযোগের পরও মেলেনি সমাধান, চার মাসের বিল ও জরিমানার শঙ্কায় গ্রাহকরা আফজাল হোসেন রুমেল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় বিদ্যুৎ বিলের কাগজ নিয়মিত বিতরণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় অর্ধশত পরিবারের গ্রাহক। কয়েক মাস ধরে বিলের কাগজ না পাওয়ায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তারা। এতে একদিকে বকেয়া বিলের পরিমাণ বেড়েছে, অন্যদিকে জরিমানা ও প্রশাসনিক জটিলতার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ এলাকার ৬৯২ নম্বর বইয়ের আওতাভুক্ত অধিকাংশ গ্রাহক চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিদ্যুৎ বিলের কাগজ পাননি। এ সমস্যার সমাধান চেয়ে তারা গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে…