Author: amarsylhet

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরির অভিযোগ পাওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। অভিযানে দীপেন গোয়ালা (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বস্তি এলাকার লভিন গোয়ালার ছেলে। মামলার সূত্রে জানা যায়, দীপেন গোয়ালা দীর্ঘদিন ধরে মোহাম্মদ ইদ্রিস আলীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বাড়ির মালিক বাসায় না থাকার সুযোগে তিনি বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে দীপেন গোয়ালা চুরির কথা স্বীকার করেন।…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় এক রোগীর হামলার শিকার হয়েছেন তাহমিদ হাসান চৌধুরী নামে হাসপাতালের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শনিবার (৬ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় চিকিৎসা নিতে আসা স্থানীয় এক যুবক জরুরি বিভাগে প্রবেশের পর থেকেই উত্তেজিত আচরণ করতে থাকেন। চিকিৎসাসেবা গ্রহণের সময় তিনি উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন এবং একপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হাসপাতালে আসার রোগীদের অনেকের ধারণা চিকিৎসা সেবা দিতে দেরি হওয়ায় এমনটি ঘটে থাকতে…

Read More

মাধবপুর থেকে: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ ও ৭২ কেজি ভারতীয় ফুসকা আটক করেছে। জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ৪ হাজার ৭০০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুন ২০২৬ তারিখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আখর বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ৩টার দিকে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা। অপরদিকে,…

Read More

“বদলি অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বহাল নির্বাহী প্রকৌশলী; তদন্তের দাবি স্থানীয়দের” ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে প্রায় ২ হাজার ৫৩ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নকে ঘিরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ভুয়া বিল উত্তোলন, সরকারি মালামাল আত্মসাৎ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরকে বদলি করা হলেও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়া এখনো দায়িত্বে বহাল থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্র, ভুক্তভোগী ঠিকাদার ও অভিযোগকারীদের দাবি, ছাতক, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, বিশ্বনাথ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকার অনিয়ম সংঘটিত হয়েছে। অভিযোগ…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ত্রিমোহনা এলাকায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লোকমান (লোকমান হোসেন) নিহত হয়েছেন। সাতগাঁও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫১৯০) এবং মিরপুরগামী একটি পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ন-১২-১৭১৪) সাতগাঁও ত্রিমোহনা এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় পিকআপ চালক লোকমান গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে সকাল আনুমানিক ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত লোকমান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সদর মডেল থানা ও বড়লেখা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বড়লেখা থানা পুলিশ জিআর ও সিআর মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্দুল আহাদ, মইজ উদ্দিন, আ. মতিন জাবেদ, মো. সুনাম উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রোকসানা বেগম, রোকিয়া বেগম ও গেণী বেগম। এদিকে, মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর চক্রের সক্রিয় ৩ সদস্যসহ মোট ১৭…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে প্রকাশ্যে মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গ ও অশোভন আচরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন রাতে উপজেলার ৪ নম্বর কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে কয়েকজন যুবককে মাদকাসক্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, তারা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পথচারী ও স্থানীয় লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছিলেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গেও অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে…

Read More

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল, গণমুখী রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় মে ২০২৬ মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার (৪ জুন) সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ওসি আমিনুল ইসলাম সেলিমের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদ তুলে দেন। প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে মে…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং-০৮, তারিখ ৪ জুন ২০২৬, জিআর নং-১৫৯/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি (মোহাম্মদপুর) গ্রামের আব্দুল করিমের ছেলে আলকাছ (৪০) এবং ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মৃত হুছমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪২)। অভিযানকালে…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের জমির উদ্দিনের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির টিনশেড পাকা ঘর থেকে ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে বাড়ির মালিকসহ সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চারিকাটা ইউনিয়নের বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে একটি চোরাচালান চক্র ভারতীয় পণ্য দেশে এনে বিভিন্ন…

Read More