Author: amarsylhet

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ও ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে জানা গেছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরাধীন দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর (PWD) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের…

Read More

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনা সমর্থিত দল জয়লাভ করলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও বুধবার সকালে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর হাওর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক, উদ্বেগ ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। নিহত যুবকের নাম বুরহান উদ্দিন (৩৫)। তিনি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুরহান উদ্দিন এলাকায় পরিচিত একজন যুবক ছিলেন। হঠাৎ করে তার মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়ায় পরিবার-পরিজন ও এলাকাবাসী হতবাক হয়ে পড়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল প্রায় ১০টার দিকে হায়দরপুর…

Read More

এ. এম. সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার):মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩টি গরু ও একটি মহিষ রয়েছে। বুধবার (৩ জুন) সকাল প্রায় ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুচাই জ্বালাই এলাকায় চা শ্রমিকদের মালিকানাধীন ১৩টি গরু মাঠে চরানোর সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা এলাকায় একটি মহিষও বজ্রপাতে মারা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। খেটে খাওয়া চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল এসব গবাদিপশু। আকস্মিক এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।…

Read More

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে কৃষক কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। একই সঙ্গে কৃষি উপকরণ সরবরাহের পরিবর্তে কৃষক কার্ডের অর্থ নগদে লেনদেনের অভিযোগও পাওয়া গেছে। অভিযুক্ত ডিলার প্রতিষ্ঠান মেসার্স মিজান স্টোরের স্বত্বাধিকারী মিজানুর রহমান ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের ভাই এবং ইউনিয়ন বিএনপির একজন সদস্য। গত ১৪ এপ্রিল দেশের ১০ জেলার ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কর্মসূচির আওতায় জুড়ী উপজেলার ফুলতলা ব্লকের ৬৭০ জন কৃষকের ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে সরকারি সহায়তা জমা হয়। নিয়ম অনুযায়ী কৃষকরা ডিলারের পয়েন্ট অব সেল (পিওএস)…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগানে ছড়ায় গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর প্রায় ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে খেজুরীছড়া এলাকার একটি ছড়ায় নামে রুদ্র তাঁতী (১৩)। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় এলাকাবাসী, স্বজন ও বাগান শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় ছড়ার পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত রুদ্র খেজুরীছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। কমল তাঁতী পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল রানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। রুদ্রর…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে শ্রীমঙ্গলবাসীর উদ্দেশে এক হৃদয়ছোঁয়া বিদায়ী বার্তা দিয়েছেন। সোমবার (২ জুন) দেওয়া ওই বার্তায় তিনি বলেন, জীবনের কিছু মুহূর্ত স্মৃতির পাতায় গভীর দাগ কেটে যায়, আর শ্রীমঙ্গলে দায়িত্ব পালনকাল তার কর্মজীবনের তেমনই এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ৮ ডিসেম্বর নির্বাচন-পূর্ব এক কঠিন ও অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় দায়িত্বের পাশাপাশি নানা চ্যালেঞ্জ ও জনগণের প্রত্যাশা পূরণের কঠিন অঙ্গীকার ছিল তার সামনে। ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি উপলব্ধি করেন যে তিনি…

Read More

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পুলিশে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার তিনটি গুরুত্বপূর্ণ থানা—কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের ওসি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসিসহ মোট ৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ মোস্তফাকে জেলা অপরাধ শাখায় বদলি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুছ…

Read More

সামছুল ইসলাম, মাধবকুণ্ড থেকে ফিরে: ঈদের টানা ছুটিতে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত। ঈদের দিন থেকে সোমবার (১ জুন) পর্যন্ত পাঁচ দিনে এখানে অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকোপার্কের ইজারাদার, স্থানীয় ব্যবসায়ী, বন বিভাগ ও পর্যটন পুলিশের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এবার কোনো বড় ধরনের ভোগান্তি ছাড়াই পর্যটকরা মাধবকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। হই-হুল্লোড় ও আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো এলাকা। সোমবার সরেজমিনে মাধবকুণ্ড জলপ্রপাত এলাকায় গিয়ে দেখা যায়, ইকোপার্কের প্রধান ফটক থেকে জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ সড়কজুড়ে পর্যটকদের ভিড়। কেউ মূল জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ পরিকুণ্ড ঝরনা, বিশাল…

Read More

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি…

Read More