Author: amarsylhet

কাউছার ইকবাল,শ্রীমঙ্গল,মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, কমলগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ আহমেদ মাস্টার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ সরকারি বিভিন্ন…

Read More

স্টাফ রিপোর্টার: সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এর গাড়িচালক অজয়। তার আন্তরিকতা এবং শ্রীমঙ্গল থানা পুলিশের তৎপরতায় অবশেষে হারানো একটি আইফোন ফিরে পেয়েছেন এর প্রকৃত মালিক। জানা যায়, কয়েকদিন আগে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান এলাকায় একটি iPhone 15 Pro Max মোবাইল ফোন খুঁজে পান ইউএনও’র গাড়িচালক অজয়। পরবর্তীতে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তাঁর পরামর্শক্রমে মোবাইলটি শ্রীমঙ্গল থানায় জমা দেওয়া হয়। এরপর শ্রীমঙ্গল থানা পুলিশ মোবাইলটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে কাজ শুরু করে। একপর্যায়ে মোবাইলের সিম কার্ডের নিবন্ধন তথ্যের সূত্র ধরে মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।…

Read More

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষারকান্দি দক্ষিণ পাড়ার বাসিন্দা, কিশোরগঞ্জ শহরের স্বনামধন্য “উচ্ছাস কোচিং সেন্টার”-এর পরিচালক ও ইংরেজি শিক্ষক মোঃ মনির (মুনির) মিয়া সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও ৬ বছরের শিশু সন্তানসহ নিহত হয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা মোঃ সাহাজ উদ্দিন মিয়ার বড় ছেলে। জানা যায়, অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মনির, তার স্ত্রী ও সন্তান। পরে তাদের মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে নিজ বাড়ি মিঠামইনে ফিরছিলেন মনির। বাড়ির কাছাকাছি এসে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। স্বজনদের…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে কামাল মিয়া (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা এলাকার মুক্তিরচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ছাতক শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় কামাল মিয়াকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ২০০ পিস…

Read More

নিজস্ব প্রতিনিধি,নিউইয়র্ক: নিউইয়র্কে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিনে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে “মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬” প্রদান করা হয়েছে বিশিষ্ট ঔপন্যাসিক, গবেষক ও বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. আব্দুন নূরকে। একই অনুষ্ঠানে প্রদান করা হয় “চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার ২০২৬”।মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে প্রবর্তিত এই সাহিত্য পুরস্কার প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। এর আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, সেলিনা হোসেন, সমরেশ মজুমদার, গোলাম মুরশিদ, আসাদ চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও পবিত্র সরকারসহ বহু গুণীজন।মেলার তৃতীয় দিনে সকাল থেকে রাত পর্যন্ত জামাইকা পারফর্মিং…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা উপজেলার রাধানগর এলাকায় একটি লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সুনীল সাঁওতাল (৪০)। তিনি রাধানগর এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম রবিয়া সাঁওতাল। সোমবার (২৫ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত— তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। কেউ কেউ ধারণা করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, আবার অনেকে বলছেন চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একটি…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আহ্বায়ক এবং রূবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়ের জন্য ৭ সদস্যবিশিষ্ট এ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির, সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম ও নূর মোহাম্মদ সাগর। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ বস্তা ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে একটি নীল রঙের এইচ পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপে থাকা ২১ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয় এবং এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তি কানাইঘাট থানার বড়বন্দ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. আলম মিয়া (৩৫)। জৈন্তাপুর মডেল থানার…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। গত শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপত্তার স্বার্থে ঘরবাড়িতে তালাবদ্ধ হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, আমেরতল গ্রামের দুই প্রভাবশালী পক্ষ—একটি এডভোকেট মনির উদ্দিনের নেতৃত্বাধীন গ্রুপ এবং অপরটি কফিল উদ্দিনের গ্রুপ—দীর্ঘদিন ধরে আধিপত্য, মামলাজট, ব্যক্তিগত শত্রুতা ও সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে আছে। এ বিরোধের জেরে এলাকায় প্রায়ই উত্তেজনা ও ছোট-বড় সংঘর্ষের…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা/২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৪ মে) সকাল থেকে কালাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এ কর্মসূচির ব্যানারে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরীর নাম উল্লেখ থাকলেও তিনি বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। জানা গেছে, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মোট ২ হাজার ২৩৬ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে মোট ২২ হাজার ৩৬০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। বিতরণ…

Read More