Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে চুরি মামলার আসামিসহ দুইজন গ্রেফতার

    June 17, 2026

    সম্পাদকীয়:সহানুভূতির নামে শিশুর গোপনীয়তা লঙ্ঘন: এক বিপজ্জনক সামাজিক প্রবণতা

    June 17, 2026

    পবিত্র মহররম: হিজরি নববর্ষ ১৪৪৮, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা শুরু

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী ও সন্তানের মৃত্যু
    বাংলাদেশ

    কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী ও সন্তানের মৃত্যু

    amarsylhetBy amarsylhetMay 26, 2026Updated:May 26, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মহিষারকান্দি দক্ষিণ পাড়ার বাসিন্দা, কিশোরগঞ্জ শহরের স্বনামধন্য “উচ্ছাস কোচিং সেন্টার”-এর পরিচালক ও ইংরেজি শিক্ষক মোঃ মনির (মুনির) মিয়া সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও ৬ বছরের শিশু সন্তানসহ নিহত হয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা মোঃ সাহাজ উদ্দিন মিয়ার বড় ছেলে।

    জানা যায়, অষ্টগ্রাম উপজেলার জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মনির, তার স্ত্রী ও সন্তান। পরে তাদের মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে নিজ বাড়ি মিঠামইনে ফিরছিলেন মনির। বাড়ির কাছাকাছি এসে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সদালাপী ও শিক্ষানুরাগী একজন মানুষ। শিক্ষার্থীদের কাছেও তিনি ছিলেন প্রিয় শিক্ষক।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠামইন থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে অনেকে লিখেছেন— “জীবন কতই ছোট! শুরুতেই যেন শেষ!” একসঙ্গে একটি পরিবারের তিন সদস্যের এমন করুণ মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে।

    এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমদের মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে সড়কে সবাইকে সতর্ক ও সাবধানে চলাচলের আহ্বান জানানো হয়েছে। কারণ, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে চুরি মামলার আসামিসহ দুইজন গ্রেফতার

    June 17, 2026

    পবিত্র মহররম: হিজরি নববর্ষ ১৪৪৮, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা শুরু

    June 17, 2026

    “সিলেট বিদ্যুৎ মেগা প্রকল্পে কোটি টাকার ‘লুটপাট’ অভিযোগ: দুদকের নজরে ভয়ংকর সিন্ডিকেট!”

    June 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,095 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026977 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ছাতকে চুরি মামলার আসামিসহ দুইজন গ্রেফতার

    By amarsylhetJune 17, 20260
    Uncategorized

    সম্পাদকীয়:সহানুভূতির নামে শিশুর গোপনীয়তা লঙ্ঘন: এক বিপজ্জনক সামাজিক প্রবণতা

    By amarsylhetJune 17, 20260
    বাংলাদেশ

    পবিত্র মহররম: হিজরি নববর্ষ ১৪৪৮, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা শুরু

    By amarsylhetJune 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.