Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): “চলো এক হই, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করি, উন্নয়নের পথে এগিয়ে চলি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘দেশোয়ালি সমাজ মিলনমেলা ও আলোচনা সভা ২০২৬’। গতকাল শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশোয়ালি জনগোষ্ঠীর শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিশিষ্টজন অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে পুরো অডিটোরিয়াম প্রাঙ্গণ পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। দেশোয়ালি সমাজের বয়োজ্যেষ্ঠ অভিভাবক ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক কৃষ্ণলাল কালোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান সংলগ্ন রেলক্রসিংয়ে কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ট্রাক্টরটির সংঘর্ষ হয়। এতে চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে সংবাদ লেখা পর্যন্ত চালকের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান উপস্থিত ছিলেন না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। এসময় স্থানীয় বাসিন্দারা রেলক্রসিংয়ে নিয়মিত গেইটম্যান নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের দিঘিরপাড় এলাকার কাছাকাছি রাসেল মিয়ার বাড়ির সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় একটি টমটম ও একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে। শনিবার (৩১ মে) রাত প্রায় সাড়ে ৮টার দিকে ঢাকা মেট্রো-ড ১১-১৩৫৪ নম্বরের একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে পরিচয় পাওয়া তিনজন হলেন ভুনবীর ইউনিয়নের বাদেআলিশা গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে রাসেল মিয়া, মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া এবং মৃত শাহিন মিয়ার ছেলে রকিব মিয়া। আহত অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক যুবককে অপহরণ করে আটকে রেখে নির্যাতন এবং পরে তার মাকে ডেকে এনে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তাকিপুর গ্রামে গত ২৭ মে রাতে এ ঘটনা ঘটে। আহত জাকারিয়া একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, এক প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে জাকারিয়াকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জাকারিয়াকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে তার মা কুলসুম বেগমকে কৌশলে সেখানে ডেকে এনে মা-ছেলেকে…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সুরভীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভূইয়ার বাসা হিসেবে পরিচিত বাড়িতে লিটন মিয়া নামক জনৈক ভাড়াটিয়ার ঘর থেকে ১৩ মামলার নথিভুক্ত আসামি চায়না রিপন (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।এই বাসায় সে কি করছিল বা কেন গিয়েছিল আত্মগোপন করতে নাকি অন্য কিছু ? এখনো তা ক্লিয়ার হয়নি গ্রেপ্তারকৃত চায়না রিপন আমিন মিয়ার ছেলে। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামে। রোববার (৩১ মে) সকাল প্রায় ১০টায় শ্রীমঙ্গল থানার এসআই হারুনুর রশিদ, এসআই মুহিবুর রহমান ও এসআই তামিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে সুরভীপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় তেলবাহী একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং খুব বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে। রেলওয়ে সূত্র জানায়, লাউয়াছড়া রেলসেকশনের ভিতরে একটি তেলবাহী মালবাহী ট্রেনের ওয়াগনের বগি হঠাৎ লাইনচ্যুত হলে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। অপরদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস সাতগাঁও স্টেশনে অপেক্ষমাণ রয়েছে বলে জানা গেছে। খবর…
সালেহ আহমদ (স’লিপক): হবীগঞ্জের নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে গ্রন্থাগারের ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাবেক সহ-সভাপতি জনি দাশের সভাপতিত্বে এবং পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পাঠ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন রচনা থেকে পাঠ করেন পাঠক ফোরামের দপ্তর সম্পাদক ও গ্রন্থাগারিক রুদ্র কিশোর দাশ প্রান্ত, সদস্য খোকন দাশ, প্রচার সম্পাদক দীপ দাশ, সদস্য সূর্য দাশ, শাওন দাশ, জিৎ দাশ, দীপ শেখর দাশ প্রমুখ। অনুষ্ঠানের…
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কায়দায় সংঘটিত চুরির ঘটনায় দুই নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বড়লেখা থানাধীন শাহবাজপুর বাজারের “রাসেল ভেরাইটিজ স্টোর”-এ সংঘটিত চুরির ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার সময় দুই নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে দোকান মালিককে বিভিন্নভাবে ব্যস্ত রাখে। এ সুযোগে তাদের সঙ্গে থাকা একটি শিশু দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লাখ টাকা নিয়ে কৌশলে সটকে পড়ে। পরে বিষয়টি টের পেয়ে দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর…
শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো: জিয়াউর রহমান। আজ বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মহান শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজজীবন। পবিত্র ঈদ-উল-আযহা সকলের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করুক। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। সুন্দর, পরিচ্ছন্ন ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপনের মাধ্যমে মানবিক ও উন্নত শ্রীমঙ্গল গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বার্তার শেষে তিনি শ্রীমঙ্গলবাসীসহ দেশ-বিদেশে…