শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সুরভীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভূইয়ার বাসা হিসেবে পরিচিত বাড়িতে লিটন মিয়া নামক জনৈক ভাড়াটিয়ার ঘর থেকে ১৩ মামলার নথিভুক্ত আসামি চায়না রিপন (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই বাসায় সে কি করছিল বা কেন গিয়েছিল আত্মগোপন করতে নাকি অন্য কিছু ? এখনো তা ক্লিয়ার হয়নি
গ্রেপ্তারকৃত চায়না রিপন আমিন মিয়ার ছেলে। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামে।
রোববার (৩১ মে) সকাল প্রায় ১০টায় শ্রীমঙ্গল থানার এসআই হারুনুর রশিদ, এসআই মুহিবুর রহমান ও এসআই তামিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে সুরভীপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, চায়না রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানাসহ বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, গুরুতর জখম, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় তদন্ত শেষে অব্যাহতির তথ্যও রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে আরও অভিযান পরিচালনার প্রস্তুতি রয়েছে।
