Author: amarsylhet

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত ৪জনুউকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জজআটককৃতরা হল- নিজপাট মাহুতহাটি গ্রমাের শামছুল ইসলাম উরেফ নুর মিয়ার ছেল কয়েছ আহমদ (৩৫), দরবস্ত ইউপির টেংরা গ্রামের মৃত আব্দুল হান্নান এর ছেলে লুৎফুর রহমান(৬০),, নিজপাট রাজবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২), নিজপাট তোয়াশিহাটি গ্রামের প্রিয়লাল দেবের ছেলে সজল দেব (২৮), সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ…

Read More

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে মৌলভীবাজার সদর উপজেলার হাজী নছিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী বিশ্বনীল সাহা। সম্প্রতি প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশ থেকে মনোনীত ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটের তালিকায় স্থান করে নিয়ে এ গৌরব অর্জন করে সে। বিশ্বনীল সাহা মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিজয় সাহা-এর বড় ছেলে। তিনি একুশে সংবাদ ও নিউজ বাংলা অনলাইন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কঠিন লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বনীল সাহা এ সম্মাননা অর্জন করে। ছোট বয়সেই…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: একই দিনে পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর মৃত্যুতে শ্রীমঙ্গলজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (২৩ মে) উপজেলার সিন্দুরখান ইউনিয়ন ও শহরের সোনামিয়া রোড এলাকায় পৃথক ঘটনায় দুই শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে দুই পরিবারের আঙিনা। হাসপাতাল, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের বাসিন্দা মো. ওয়াহিদ মিয়া-এর সাত বছর বয়সী ছেলে রাফি খেলাধুলার একপর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি টের না পেলেও পরে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: অনলাইন সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে তরুণ ও প্রবীণ সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গলে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে ২২ ও ২৩ মে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২৩ মে অনুষ্ঠিত সংলাপ কর্মসূচিতে তরুণ ও প্রবীণ সমাজ মুখোমুখি আলোচনায় অংশ নেন। এতে অনলাইন বিভ্রান্তিমূলক তথ্য, ডিজিটাল প্ল্যাটফর্মে ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সংলাপে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ছাতক শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ছাতক পৌরশহরের স্থানীয় কেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। রামিশাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক সাত শিশুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদ জানাতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল— “শিশু নির্যাতন বন্ধ করুন, শিশু হত্যার বিচার চাই।” কর্মসূচিতে অংশ নেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর ও বাকের। এছাড়া উপস্থিত…

Read More

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “মিউজিক্যাল জার্নি শ্রীমঙ্গল, মৌলভীবাজার” শীর্ষক “রূপসী শ্রীমঙ্গল” ডকুমেন্টারির শুভমুক্তি উৎসব। বৃহস্পতিবার (২১ মে) বনানী ক্লাব-এ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ডকুমেন্টারির কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম নাসের রহমান এবং আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি। শুভমুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল শুধু চায়ের শহর নয়; এটি বাংলাদেশের অন্যতম পর্যটন, প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। শ্রীমঙ্গলের পাহাড়-টিলা, সবুজ চা-বাগান,…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলম গ্রুপের সদস্যরা হলেন— সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশা, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস, মো. রাব্বি বিশ্বাসসহ মোট ৮ জন। অপরদিকে মেজবা গ্রুপের আহতরা হলেন— আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ-এর পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে আরও এক চোর ও এক ছিনতাইকারীকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,রেঞ্জ ডিআইজি, সিলেট এবং পুলিশ সুপার, মৌলভীবাজারের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ মাদক উদ্ধার, চুরি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান…

Read More

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর ক্বীন ব্রিজ এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কনস্টেবল ইমন আচার্য্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পিকে নাটকীয় অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২২ মে দুপুর আনুমানিক ১২টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ি-তে কর্মরত এএসআই (নিঃ) মোঃ মাসুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন সিয়েরা-৫ ডিউটি পালনকালে ক্বীন ব্রিজের নিচে কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে প্রকাশ্যে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে লিপ্ত দেখতে পান। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করতে গেলে তারা দৌড়ে পালিয়ে…

Read More

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হাওরাঞ্চলের কৃষক ও মৎস্যজীবীদের কৃষি ঋণ মওকুফ, সরকারি সহায়তা প্রদানে স্বচ্ছ তালিকা প্রকাশসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে হাওরপাড়ের কৃষক, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে কৃষক, বর্গাচাষি ও মৎস্যজীবীদের কৃষি ঋণ মওকুফ, সরকারি সহায়তা প্রদানে স্বচ্ছ তালিকা প্রকাশ, হাইল হাওর ও কাউয়াদিঘি হাওরের সুরক্ষা আদেশ জারি এবং মনু সেচ প্রকল্পের সময়োপযোগী সংস্কারের দাবি জানানো হয়। হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের সদস্য সচিব খছরু চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আসম সালেহ সোহেল। মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক সৈয়দ…

Read More