Author: amarsylhet

সালেহ আহমদ (স’লিপক): আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বৃটেনের নিউপোর্টে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ক্রীড়া সংগঠন “নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাব”-এর নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। সোমবার (১১ মে) নিউপোর্টের সুপরিচিত বেঙ্গল সাইমরু রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কবির আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শাহ মহসিন আলী মিন্টু, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী, যুগ্ম নিরাপত্তা সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক এ কে শিফার এবং ক্লাবের কোচ জালাল আহমেদ। এছাড়াও ক্লাবের কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, খেলোয়াড়, শুভানুধ্যায়ী ও স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। প্রধান…

Read More

বড়লেখা প্রতিনিধি: নড়াইল জেলা থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম (১১) নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। যৌথ অভিযানের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল র‍্যাব-৯ ও বড়লেখা থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইল জেলার লোহাগড়া থানার বাসিন্দা এবং সিঙ্গাপুর প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়েশা। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে এক মহা সামাজিক সচেতনতামূলক সমাবেশ। স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের যৌথ উদ্যোগে শনিবার (১৬ মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “মাদক ব্যবসা, উৎপাদন কিংবা সেবনের সঙ্গে জড়িত ব্যক্তি দলীয় পরিচয়ধারী হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। তরুণ প্রজন্মকে রক্ষা করতে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সব স্তরকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “মাদক…

Read More

কমলগঞ্জ প্রতিনিধি: পবিত্র জিলহজ্জ মাসের প্রথম দশকের ফজিলত, গুরুত্ব ও করণীয় আমল সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদের কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম আজমী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিল। শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ শমসেরনগর ইউনিটের জয়েন্ট সেক্রেটারি মাওলানা হুসাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি মাওলানা শামছুল…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক বিধবা নারীকে কুপ্রস্তাব, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন এবং বিদ্যুৎ–পানির সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কাশেম হারুনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জেসমিন আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগে আবুল কাশেম হারুনকে প্রধান আসামি করে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযোগ দায়েরের পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কার্যকর তদন্ত শুরু হয়নি। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে অভিযুক্ত আবুল কাশেম হারুন তার ঘরে প্রবেশ করে অনৈতিক প্রস্তাব দেন এবং এতে…

Read More

বেনাপোল প্রতিনিধি : ভারত ভ্রমণ ভিসায় আরোপিত বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ফলে একসময় যাত্রীদের কোলাহলে মুখর থাকা বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার ভ্রমণ ভিসায় বিধিনিষেধ আরোপ করে। পরে সীমিত আকারে মেডিকেল ভিসা চালু হলেও পর্যটন, ব্যবসা ও অন্যান্য ভিসা এখনো স্বাভাবিক হয়নি। এর প্রভাবে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে ভারতে যাতায়াতকারী বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শনিবার (১৬ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে ফেরার পথে লাউয়াছড়া ফুলবাড়ি এলাকার সড়কে সাংবাদিক পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে একটি টমটম ও মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা জোরপূর্বক ১০ কার্টুন সয়াবিন তেল ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে নাঈম রহমান রিপনসহ টমটম চালক ও মোটরসাইকেল আরোহীকে মারধর করা হয়। এতে তিনজন আহত হন। পরে শ্রীমঙ্গল থেকে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে -এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ…

Read More

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫২)। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবি সূত্রে জানা যায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে ২০১৫ সালে তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা…

Read More

১২ ঘণ্টার গোপন অভিযানে টিলার ওপর থেকে আটক, সিটিটিসির কাছে হস্তান্তর আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ গোপন অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতার রাহেদ হোসেন মাহেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে।…

Read More

বিশেষ প্রতিনিধি:মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ছাত্র সংসদের উদ্যোগে এক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বিকেল ২টায় মাদ্রাসার কনফারেন্স হলে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী বশির আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র সংসদের সভাপতি মুহাম্মদ নুরুল আবেদীন। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীরা হামদ-নাত, কবিতা আবৃত্তি, ডিসিপ্লিন বিষয়ক বক্তব্য ও বিভিন্ন ধর্মীয় উপস্থাপনা পরিবেশন করে। পরে অনুষ্ঠিত হয় দ্বীনি আলোচনা সভা। আলোচনায় মাদ্রাসার প্রিন্সিপাল ও অতিথি বক্তারা কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামের শিক্ষা, নৈতিকতা এবং দ্বীনের পথে চলার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ইসলামের…

Read More