Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
“১১,৮২০ পশু প্রস্তুত, চাহিদার চেয়ে উদ্বৃত্ত ২৭৭” নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা ২০২৬ উপলক্ষে আগামী ২৫ মে সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কোরবানির পশু প্রস্তুতি ও বাজার ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় কোরবানির জন্য মোট ১১ হাজার ৮২০টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে রয়েছে— ষাঁড় ৬ হাজার ৮৪৯টি, বলদ ৫২১টি, গাভী ৯৭৮টি, ছাগল ২ হাজার ৯১৪টি, মহিষ ১২৩টি, ভেড়া ৪০৩টি এবং অন্যান্য ২৬টি পশু। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দু ভূষণ দেব জানান, এবছর শ্রীমঙ্গলে কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে…
সালেহ আহমদ (স’লিপক), সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. অনিক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষের কর্মস্পৃহা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন দায়িত্ব গ্রহণের পর প্রায় পাঁচ মাস এই উপজেলায় কাজ করে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, এই উপজেলার পরিধি ব্যাপক এবং এর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি আরও বলেন, স্বল্প সময়ে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন তা তিনি সবসময় স্মরণে রাখবেন। এখানকার মানুষ আত্মীয়তাপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ আচরণের অধিকারী। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. অনিক চৌধুরীর সম্মানে দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেট আয়োজিত…
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থানে সুবোলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে পুনঃখনন কাজের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফলক উন্মোচন শেষে মাটি কেটে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুনঃখনন কাজের উদ্বোধনী আলোচনা সভায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা…
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ বাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লিটু মিয়া (৪২)। তিনি বড়লেখা উপজেলার তেলিগুল এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম ফুল মিয়া। জানা যায়, একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লিটু মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিশেষ প্রতিনিধি,ঢাকা, ১৩ মে ২০২৬ : বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি: প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা—প্রতিরোধ, প্রশমন ও করণীয় এবং ডিজিটাল উন্নয়ন প্রচারণা’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে ১২ ও ১৩ মে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৯০ জন অংশগ্রহণকারী অংশ নেন। বিএনএনআরসি ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে। এতে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ…
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ময়না গঞ্জু পাথারিয়া চা বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে নিহতের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে ‘বিশ্বজিৎ’ নাম উল্লেখসহ কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় লেখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত টানাপোড়েন ও মানসিক অস্থিরতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়…
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রাজাপুর এলাকায় পানিতে অর্ধ-ডুবন্ত অবস্থায় মাহমুদ বকস (২৭) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদ বকস শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এবং তিনি আসকর মিয়া বকসের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাজাপুর প্রাণ কোম্পানির পাশের ধানের জমির পানিতে একটি মৃতদেহ অর্ধ-ডুবন্ত অবস্থায় ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে জহিরুল ইসলাম মুন্না এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির…
আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে : অপার প্রাকৃতিক সৌন্দর্য, হাওর–পাহাড় ও বিস্তীর্ণ কৃষিজমির সম্ভাবনায় ভরপুর সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্ষা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেও এ জেলার মানুষ দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন। তবে এত অবদানের পরও উন্নয়ন বঞ্চনার অভিযোগ রয়েই গেছে জেলার সাধারণ মানুষের মাঝে। হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি—টেকসই ফসলরক্ষা বাঁধ, নদ-নালা পুনঃখনন, আধুনিক সেচব্যবস্থা, মানসম্মত শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা, নিরাপদ যোগাযোগব্যবস্থা ও স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা। স্থানীয়দের অভিযোগ, নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর প্রতিনিধিত্বের অভাবে এসব সমস্যা বছরের পর বছর অমীমাংসিত থেকে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার…
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী আব্দুল করিম কমিশনারের স্ত্রী গত মঙ্গলবার দিবাগত রাত ভোর সাড়ে ৩টায় ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ আজ বুধবার (১৩ মে ২০২৬) বাদ আছর শ্রীমঙ্গল স্টেশন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কাজী আব্দুল করিম কমিশনারের ঘনিষ্ঠজন মীর এম এ সালাম জানান, মরহুমা তিন পুত্র সন্তানের জননী। তাদের মধ্যে একজন লন্ডনে এবং আরেকজন আমেরিকায়,অপর ছেলে দেশে থেকে হাফেজে কোরআন হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। মরহুমার ইন্তেকালে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয়…
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের শিকার দুই নারী বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা নারীরা হলেন- বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪৩) এবং কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার (২৬)।বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালদের মাধ্যমে ২০২৩ সালে চোরাইপথে তারা ভারতে যান। পরে তারা ভারতের নয়া দিল্লিতে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।তিনি আরও জানান, গত বছরের ১১ ডিসেম্বর ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে…