Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায় ২টার দিকে উপজেলার সারি-২ ইউনিয়নের দিগারাইল পাখিবিল এলাকার মধ্যবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানে অনুমোদনহীনভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমেদের ছেলে পারভেজ আহমেদ (২২), বশির আহমেদের ছেলে মোহাম্মদ স্বপন (২৩) এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের ছেলে সাদিক আহমেদকে (২৫) আটক করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ক) ধারায়…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়েরকৃত দুটি চেক সংক্রান্ত মামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলের টি ভ্যালী পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী মোঃ জয়নাল আবেদীন বাদশা। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি দীর্ঘ প্রায় ৭ বছর ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা, মানবাধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদকর্মী হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত দুটি চেক মামলার বিষয়ে প্রকৃত ঘটনা, সংশ্লিষ্ট তথ্য ও ঘটনার ধারাবাহিকতা তুলে ধরতেই তিনি…
হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জে সদ্য যোগদানকৃত রেঞ্জ ডিআইজি ড. মোঃ জিললুর রহমান ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রেঞ্জ ডিআইজি হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে সশস্ত্র সালামি প্রদান করে। পরবর্তীতে পুলিশ লাইন্সস্থ ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলার সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রেঞ্জ…
“মা বাবার দোয়া আয়াত পরিবহন” লেখার সূত্র ধরেই রহস্য উদ্ঘাটন নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কুমারশীল মোড় থেকে আশুগঞ্জে নিজ বাড়িতে যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাতে খুন হয়েছেন জাহানারা বেগম। সিএনজির পেছনে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন” সূত্র ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং একাধিক আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ দুপুর ৩টার দিকে জাহানারা বেগম সদর থানার কুমারশীল মোড় থেকে সিএনজিযোগে আশুগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি সিএনজির ভেতরেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে…
নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজি শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ফোন ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব। সংগঠনের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী ও ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মজিদ এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর বিনা উস্কানিতে হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হয়রানি, হামলা ও বাধা প্রদানের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান পোস্ট অফিসের সামনে আজ মঙ্গলবার ২০ মে সকালে স্থানীয়দের দেওয়া সংবাদ এর ভিত্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম খোকন (৩৮)। তিনি শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। পরিবার জানায়, খোকন মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা উচিত, এর আগে…
নিজস্ব প্রতিনিধি | শ্রীমঙ্গল, মৌলভীবাজার: সিলেট রেঞ্জ ডিআইজি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এর । পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলার রুপসপুর এলাকায় মোটরসাইকেলযোগে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম তদন্তে নামে। ক্লুলেস এ ঘটনাটি উদঘাটনে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। দীর্ঘ তদন্ত ও যাচাই-বাছাই শেষে রোববার (১৮ মে) ভোর রাত সাড়ে ৪টার দিকে এলাকার একটি বাসা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা খলেদ আহমেদ (৩৪)-কে গ্রেফতার করা হয়।…
বিশেষ প্রতিনিধি: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, আরও তিনটি অত্যাধুনিক এনইভি, বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ ও বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন খাতে নতুন মাত্রা যোগ করেছে। এ উপলক্ষে রোববার (১৭ মে) সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের সড়কে আরও স্মার্ট, টেকসই ও প্রযুক্তিনির্ভর মোবিলিটি সল্যুশন নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এ আয়োজন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্করসহ সংশ্লিষ্ট কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এসব অভিযোগ এনে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, গ্রামীণ রাস্তা সংস্কার, কাঁচা রাস্তা মেরামত ও মাটি ভরাট প্রকল্পে বরাদ্দকৃত লাখ লাখ টাকা নামমাত্র কাজ দেখিয়ে কিংবা কোনো কাজ না করেই আত্মসাৎ করা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীরা তথ্য-প্রমাণসহ পরপর তিনবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের নীরবতায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। দড়ারপার–সেনপুর সড়কে…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর ও নোয়াগাঁও এলাকার মধ্যবর্তী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরসহ তিনজন আহত হয়েছেন।আজ সোমবার (১৮ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে শ্রীমঙ্গল থেকে কালাপুরগামী একটি স্থানীয় যাত্রী পরিবহনের সিএনজিকে (মৌলভীবাজার-থ ১৩-৩৯৬২) বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয় শ্রীমঙ্গলগামী হেনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২১৩৪)। দুর্ঘটনাটি রাজাপুর ও নোয়াগাঁও সীমান্তের মধ্যবর্তী এলাকায় ঘটেছে বলে জানা গেছে।দুর্ঘটনায় আহতরা হলেন— সিএনজি চালক সেলিম (৩২), সোহেল মিয়া (৩৫), পিতা: মৃত আব্রু মিয়া, গ্রাম: কালাপুর, শ্রীমঙ্গল এবং ছবি লাল (৩০)। আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আহতদের গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা…