Author: amarsylhet

সালেহ আহমদ (স’লিপক) : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী জনপদ। এ অঞ্চলের কৃষ্টি-কালচার, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতায় দক্ষিণ সুরমার মানুষের অবদান অনস্বীকার্য। সেই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, “সাংবাদিকতার ঐতিহ্য ও পেশাদারিত্ব রক্ষায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমিকা সার্বজনীন থাকবে। সরকারি খাসভূমি পাওয়া সাপেক্ষে প্রেসক্লাবের জন্য একটি ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে, ইনশাল্লাহ।” বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০ বছরপূর্তি উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

Read More

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউপির  হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত রশিটান খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের  এ  ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪ জন লোক  আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার রাত প্রায় ১০টার দিকে ব্যাটারি গল্লি ছাতক ও সবুজ বাংলা-১ লোহারগাঁও, জগন্নাথপুর দলের মধ্যকার খেলা শেষে এ সংঘর্ষের সূত্রপাত সৃ‌ষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় সবুজ বাংলা-১ দল বিজয়ী হওয়ার পর তাদের কয়েকজন খেলোয়াড় পরাজিত দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে উস্কানিমূলক ইঙ্গিত ও মন্তব্য করেন। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত…

Read More

বেনাপোল থেকে মোঃ ওসমান গনি : যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে বসতঘরের ঢালাই করা মেঝে ভেঙে মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সর্বশেষ প্রাপ্ত সংবাদ থেকে জানা যায়,এক দম্পতিসহ ৪ জনকে আটক করা হয়েছে।শনিবার (৯ মে) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ইকরামুল কবির বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।আটককৃতরা হলেন, শার্শা উপজেলার বসতপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আল ফারাদ (২৫), তার স্ত্রী মুন্নি আক্তার (২২) এবং নিহতের মামাতো বোন কাকলী আক্তার (৩৪) ও মুন্নির বাবা ফজলুর রহমান (৬০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতপুর গ্রামের…

Read More

ফারুক মাহমুদ | চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির নাম খোয়াই নদী। নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন চা-শ্রমিক, শিক্ষার্থী ও রোগীরা।স্থানীয় চা-শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে তাদের খোয়াই নদী পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় সময়মতো কাজে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। অন্যদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও নৌকায় ঝুঁকিপূর্ণভাবে নদী পার হতে হচ্ছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই নদী বড়…

Read More

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলার সচেতন নাগরিক ও স্থানীয় মৎস্যজীবীদের উদ্যোগে উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন বেলাগাও গ্রামের সমাজসেবক রেজান আলী। এসময় বক্তব্য দেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ ও আজিজ মিয়াসহ আরও অনেকে।বক্তারা অভিযোগ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে জুড়ীতে কর্মরত থেকে হাকালুকি হাওরকেন্দ্রিক একটি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। তাঁদের দাবি, সরকারি নীতিমালা উপেক্ষা করে বিভিন্ন বিলে সেচ…

Read More

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিরপুর নিবাসী জুবেল মিয়া (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজের ডান পা হারিয়েছেন। তবে শারীরিক এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভেঙে পড়েননি তিনি। বরং সবাইকে সময়মতো চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এই কৃষিজীবী মানুষটি। জানা যায়, যুব বয়সে শীতকালে আগুন পোহানোর সময় তার কাপড়ে আগুন লেগে রানের উপরের অংশে ফসকা পড়ে। দীর্ঘদিন পর পুরোনো সেই ক্ষতস্থানে চুলকানি ও ইনফেকশন দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা জানান, ক্যান্সার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জীবন রক্ষায় বাধ্য হয়ে তার ডান পা কেটে…

Read More

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদাবাজির প্রতিবাদ করায় তিন জেলেকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আহতদের মধ্যে একজনের পা ভেঙে গেছে বলেও জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জালাল খা ও তার সহযোগী জেলেদের ওপর দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিল। এর জেরে শনিবার দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক সাধারণ জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। আহতদের প্রথমে পাথরঘাটা…

Read More

“৪০ দিন পর লাশ উদ্ধার,পরকীয়ার জেরে হত্যার অভিযোগ-আটক ৪” বেনাপোল প্রতিনিধি : যশোরের র বসতপুর গ্রামে বসতঘরের ঢালাই করা মেঝে ভেঙে মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিসহ ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ইকরামুল কবির পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। আটককৃতরা হলেন— বসতপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আল ফারাদ (২৫), তার স্ত্রী মুন্নি আক্তার (২২), নিহতের মামাতো বোন কাকলী আক্তার (৩৪) ও ফজলুর রহমান (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ মুন্নি আক্তারের সঙ্গে নিহত ইকরামুলের…

Read More

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মৌসুমী সুস্বাদু ফল লিচু। এরই মধ্যে উপজেলার কামিনীগঞ্জ বাজারে দেশি ও আগাম জাতের লিচুর দেখা মিলেছে। ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরু হওয়ায় বর্তমানে প্রতি ১ শ’ লিচু ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন লিচু আসায় ক্রেতাদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। অনেকে পরিবার-পরিজনের জন্য মৌসুমের প্রথম লিচু কিনে নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে লিচুর সরবরাহ আরও বাড়বে এবং দাম কিছুটা কমে আসতে পারে। এছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

Read More

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে।পরে এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।আটককৃতরা হলেন—বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন। বর্তমানে তাদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম নূরুজ্জামান জানান, প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে বাগআঁচড়া কেন্দ্রের ৩০১ নম্বর…

Read More