Author: amarsylhet

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে শাকিল, শরিফুল ও আজিজুল নামের তিন চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে।অভিযোগ রয়েছে, জেলার সোনাপুর এলাকায় এক প্রবাসী পরিবারের বাসায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রায় ৮০ হাজার টাকা নেওয়া হয়।ঘটনার পর ভুক্তভোগী পক্ষ বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও থানা পুলিশকে অবহিত করে বলে জানা গেছে।জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয় এবং অভিযোগকারী পক্ষকে অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করা…

Read More

আমার সিলেট ডেস্ক: নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলার প্রায় ১৩ দিন পর বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪ এর গণমাধ্যম শাখার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার পটভূমিমামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক নেত্রকোনা জেলার মদন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে শিশুটি বিষয়টি আরেকজন শিক্ষকের কাছে জানায়। এরপর তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। প্রায় পাঁচ মাস…

Read More

সম্পাদকীয়: ডিজিটাল যুগে কনটেন্ট ক্রিয়েশন এক নতুন শক্তির নাম। এই শক্তি আজ জনমত গঠন করে, সামাজিক প্রবণতা নির্ধারণ করে এবং অনেক ক্ষেত্রে বাস্তবতার বিকল্প বর্ণনাও তৈরি করে। কিন্তু এই শক্তির আড়ালে একটি নীরব, সুপরিকল্পিত এবং বিপজ্জনক খেলা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে—স্বার্থান্বেষী মহল নবীন কনটেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করে নিজেদের আখের গোছাতে গোপন লক্ষ্য বাস্তবায়ন করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ব্যবহারের শিকার হওয়া অনেকেই তা বুঝতে পারেন না। সামান্য লাইক, ভিউ, ফলোয়ার কিংবা আর্থিক প্রলোভন—এই ক্ষণস্থায়ী ও অনেক ক্ষেত্রে অদূরদর্শী লাভের আশায় তারা এমন কনটেন্ট তৈরি করছেন, যা আসলে অন্য কারও পরিকল্পিত এজেন্ডাকে সফল করছে। এই প্রক্রিয়াটি সরল নয়; বরং এটি…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।সোমবার (৫ মে) বিকেল প্রায় ২টার দিকে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষের পর সিএনজি যানটি বাসের নিচে চাপা পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস জালালপুর এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, বাসটির গতি ছিল অত্যন্ত বেশি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সিএনজিটি বাসের নিচে ঢুকে পড়ে।দুর্ঘটনার পর…

Read More

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলাম।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৫ মে ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।অন্যদিকে, মৌলভীবাজারের বর্তমান পুলিশ সুপার বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপনও ৫ মে ২০২৬ তারিখে জারি করা হয়।প্রজ্ঞাপন টি উপসচিব তৌসিফ আহমেদের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর চৌমুহনায় প্রাইভেট (ঢাকা মেট্রো গ) কার ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (৫ মে) বিকাল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মারাত্মকভাবে আহত হন। তবে এখনো আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Read More

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল আহমদ ইমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইমন উপজেলার ১০নং দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল মালিক বাদাই মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইমন আরেঙ্গাবাদ গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি,৪ মে ২০২৬: মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের নানা সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত মানদণ্ডে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান শ্রেষ্ঠ…

Read More

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকা থেকে ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা এবং একটি ট্রাকসহ এক আসামিকে আটক করা হয়।জব্দকৃত জিরা ও ট্রাকের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৪০…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম লইয়ারকুল কুমিল্লাপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) একই এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হাফিজ উল্লাহ সিজদায় যাওয়ার প্রাক্কালে ছিলেন। এ সময় হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। হামলায় কলম বা ছাতার মতো কোনো বস্তু দিয়ে তার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাকে মেঝেতে আছড়ে…

Read More