নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৫ মে ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।
অন্যদিকে, মৌলভীবাজারের বর্তমান পুলিশ সুপার বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপনও ৫ মে ২০২৬ তারিখে জারি করা হয়।
প্রজ্ঞাপন টি উপসচিব তৌসিফ আহমেদের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
