Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৮ সেরা পাঠককে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    August 25, 2026

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»ব্রিস্টলে পবিত্র আশুরা উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল ও নতুন কমিটি গঠন
    Uncategorized

    ব্রিস্টলে পবিত্র আশুরা উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল ও নতুন কমিটি গঠন

    amarsylhetBy amarsylhetJuly 11, 2026Updated:July 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​সালেহ আহমদ (স’লিপক): ব্রিটেনের ব্রিস্টলে ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস পবিত্র মহররমের ১০ তারিখের অনন্য ত্যাগের প্রতীক আশুরা দিবস উপলক্ষে ‘শাহাদাতে কারবালা মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
    ​সম্প্রতি গত রবিবার (৫ জুলাই) ব্রিস্টলের ইস্টন কমিউনিটি সেন্টারে ‘শাহাদাতে কারবালা মাহফিল ব্রিস্টল কমিটি’র উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। ব্রিস্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাজিকের সভাপতিত্বে এবং আব্দুল আলীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।


    ​হাফেজ আবিদুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ ইকরাম উদ্দিন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস এম আবু নছর তালুকদার।
    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, আতিকুর রহমান, আইনুল ইসলাম, ঈসমাইল হোসেন সিরাজি ও জুয়েল আহমদ।
    ​নতুন কমিটি গঠন: মাহফিলের দ্বিতীয় পর্বে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা এবং ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
    ​১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি: আতিকুর রহমান, আব্দুর রাজিক, আঙ্গুর আলম, ইসলাম উদ্দিন, ছমরুল হক, আমিরুল আলম, আব্দুল হামিদ, কামরুল ইসলাম, তদরিস উল্লাহ, দিলদার মিয়া ও আব্দুল কাইয়ুম।
    ​১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি: সহ-সভাপতি আব্দুল গাফ্‌ফার ও মোহাম্মদ খায়রুল আলম লিংকন, সহ-সাধারণ সম্পাদক চমক আলী, ট্রেজারার মোঃ আব্দুল আলীম, যুগ্ম-ট্রেজারার বদরুল আলম লিটন। সদস্যবৃন্দ হলেন— মোবারক আলী, মতস্সিন আলী, জাহিদুল ইসলাম, আবিদুল ইসলাম, কে এম ফজলে রাব্বি, মো. শিহাব উদ্দিন ও জুবায়ের আহমদ।
    ​মাহফিলের শেষ অংশে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাধ্যমে ইসলামের আদর্শ সঠিকভাবে প্রচার ও প্রসারের লক্ষ্যে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে যাওয়ার পথে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

    August 17, 2026

    কমলগঞ্জে আজ হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭তম উরুসে আউলিয়া ও ইছালে ছাওয়াব মাহফিল পালিত হচ্ছে

    August 13, 2026

    এমপি নাসের রহমানের AI ভিডিও: সাইবার মামলায় মোট দুজন গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে আরো অনেকেই

    August 4, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৮ সেরা পাঠককে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    By amarsylhetAugust 25, 20260
    জীবনযাপন

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetAugust 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    By amarsylhetAugust 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.