Author: amarsylhet

নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রবাসী বাঙালির অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা-এর ৩৫তম আসরকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন করা হয়েছে। আগামী ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত চারদিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজন পূর্ববর্তী বছরের তুলনায় আরও বৃহৎ, বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হতে যাচ্ছে।নতুন উদ্যোগ ও স্মারকগ্রন্থআয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন-এর কর্ণধার বিশ্বজিৎ সাহা জানান, ৩৫তম এই মাইলফলক আয়োজনকে ঘিরে নেওয়া হয়েছে নানা বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে নতুন লোগো উন্মোচনের পাশাপাশি একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশ, যেখানে বইমেলার ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হবে।তিন দশকের ঐতিহ্য১৯৯২ সালে নিউ ইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র…

Read More

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে এক ডাকাত সদস্য সহযোগীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন।সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকার লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে বর্তমানে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছেন। গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে গিয়াস উদ্দিন দরজার গ্রিল ধরে প্রতিরোধের চেষ্টা করেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা চিৎকার শুরু করেন।একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলের হামলায় বাবাকে হত্যার ঘটনার ১২ দিন পর গুরুতর আহত বড় ভাইও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে একই পরিবারের দুই সদস্যের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজীপুর গ্রামে গত ১৫ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ওইদিন পুত্র মো. মুশফিকুর রহমান মশিক (৪০) ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার পিতা আকল মিয়া (৭০) নিহত হন এবং বড় ভাই শহিদ মিয়া গুরুতর আহত হন। গুরুতর আহত শহিদ মিয়াকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দা হাতে হামলা চালিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার সুযোগে আসামি পালিয়ে গেলেও পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে।পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (পিতা: জবরু মিয়া) কে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। তিনি একাধিক মামলার পলাতক আসামি।অভিযোগ রয়েছে, এ সময় তার স্ত্রী জনি বেগম দা হাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।এতে পরিস্থিতি…

Read More

ছাতক স্পট (সুনামগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘদিনের অবহেলা, ভাঙাচোরা সড়ক, জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সেবার সংকটে থাকা ছাতকের গোবিন্দগঞ্জ অঞ্চলে ৯১ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন।সভায় এমপি মিলন বলেন, “গত ১৭ বছরে উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। আমি জনগণের চাহিদা বুঝে কাজ শুরু করেছি।” তিনি আরও বলেন, “মডেল গোবিন্দগঞ্জ গড়াই আমার লক্ষ্য।…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টায় উপজেলার কোর্ট রোড (গুহ্যরোড সংলগ্ন সংস্থার কার্যালয়) এলাকায় “রঙের ক্যানভাসে জীবনের গল্প” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকেমুশহিদুল ইসলামের তেলাওয়াত শেষে পবিত্র গীতা পাঠ এর মাধ্যমে শুরু হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান।দুই অধিবেশনে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন ও প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার আহ্বায়ক কাজী কামরুল ইসলাম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পৌর নেতা মোছাব্বির আলী মুন্না।সভায় আরও বক্তব্য…

Read More

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক কিশোরী (মাদরাসা ছাত্রী) নির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী মৌলভীবাজার সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীটি দীর্ঘদিন ধরে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে তার খালার বাড়িতে থেকে একটি মাদরাসায় পড়াশোনা করছিল। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্ত এক ব্যক্তি তাকে গৃহস্থালি কাজের কথা বলে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে তার ওপর জোরপূর্বক নির্যাতনের অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, ঘটনাটি প্রকাশ করলে ক্ষতির আশঙ্কা দেখানো হয়, যার কারণে কিশোরী বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।গত ২৪ এপ্রিল কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং গর্ভপাত হয়।…

Read More

আমার সিলেট ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের পাশে জমে আছে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। বিশেষ করে চন্দনাইশ সদর থেকে গাছবাড়ীয়া কলেজ গেট পর্যন্ত সড়কের দুই পাশে দিন দিন বাড়ছে এসব ময়লার স্তূপ—কিন্তু দেখার যেন কেউ নেই।দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা এই ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে আশপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে। শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে।এই ময়লার স্তূপে জন্ম নিচ্ছে মাছি-মশা ও নানা রোগজীবাণু। প্রতিদিন স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াতকারী শিশু-কিশোররা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। দুর্গন্ধ ও…

Read More

ঢাকা প্রতিনিধি: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ৬৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করেছেন ‘বৃক্ষ কন্যা’ হিসেবে পরিচিত সাদিয়া আক্তার ঈশা।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে “অবিভক্ত বাংলার জাতীয় নেতার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদের নিকট স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় বিনা বেতনে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসলেও এখনো অনেক বিদ্যালয় জাতীয়করণ হয়নি। এতে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।শিক্ষকরা বলেন, পূর্ববর্তী সরকারের সময় প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও দেশের প্রায় ৫ হাজার বিদ্যালয় এখনো বঞ্চিত রয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক বলে তারা উল্লেখ করেন।তারা আরও বলেন, তাদের দাবিগুলো…

Read More