Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা খুনের ঘটনায়, অবশেষে আহত বড় ভাইয়েরও মৃত্যু

    April 28, 2026

    শ্রীমঙ্গলে দা হাতে পুলিশের ওপর হামলা, পরবর্তী অভিযানে আসামি গ্রেপ্তার, পলাতক হামলাকারী স্ত্রী

    April 27, 2026

    ছাতকের গোবিন্দগঞ্জে ৯১ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা, ৫৮ দিনেই এমপি মিলনের উদ্যোগ

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, April 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে দা হাতে পুলিশের ওপর হামলা, পরবর্তী অভিযানে আসামি গ্রেপ্তার, পলাতক হামলাকারী স্ত্রী
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে দা হাতে পুলিশের ওপর হামলা, পরবর্তী অভিযানে আসামি গ্রেপ্তার, পলাতক হামলাকারী স্ত্রী

    amarsylhetBy amarsylhetApril 27, 2026Updated:April 27, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দা হাতে হামলা চালিয়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার সুযোগে আসামি পালিয়ে গেলেও পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
    ঘটনাটি ঘটে গত ২২ এপ্রিল ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে।
    পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (পিতা: জবরু মিয়া) কে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। তিনি একাধিক মামলার পলাতক আসামি।
    অভিযোগ রয়েছে, এ সময় তার স্ত্রী জনি বেগম দা হাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।
    এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আসামিকে আটক করেও নিরাপত্তাজনিত কারণে ছেড়ে দিতে বাধ্য হন।
    পুলিশের আরেকটি সূত্রে জানা যায় এর আগেও আরো দু-তিনটি অভিযানে পুলিশের প্রতি তারা মারমুখী ছিলেন।
    প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুল মান্নানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অপরদিকে, জনি বেগমের বিরুদ্ধেও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
    ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
    পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পরবর্তীতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এস কে জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একাধিক স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থানে তল্লাশি শেষে গত ২৪ এপ্রিল ভুনবীর চৌমোহনা এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
    তবে হামলাকারী জনি বেগম তিনিও ওয়ারেন্ট ভুক্ত আসামী,এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
    এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা এরূপ আচরণকারী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। নিউজ আপডেট

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা খুনের ঘটনায়, অবশেষে আহত বড় ভাইয়েরও মৃত্যু

    April 28, 2026

    ছাতকের গোবিন্দগঞ্জে ৯১ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা, ৫৮ দিনেই এমপি মিলনের উদ্যোগ

    April 27, 2026

    শ্রীমঙ্গলে চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

    April 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,067 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026942 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026834 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা খুনের ঘটনায়, অবশেষে আহত বড় ভাইয়েরও মৃত্যু

    By amarsylhetApril 28, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে দা হাতে পুলিশের ওপর হামলা, পরবর্তী অভিযানে আসামি গ্রেপ্তার, পলাতক হামলাকারী স্ত্রী

    By amarsylhetApril 27, 20260
    সর্বশেষ

    ছাতকের গোবিন্দগঞ্জে ৯১ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা, ৫৮ দিনেই এমপি মিলনের উদ্যোগ

    By amarsylhetApril 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.