Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে ময়লার স্তূপ, দেখার কেউ নেই!

    April 26, 2026

    শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন ‘বৃক্ষ কন্যা’ সাদিয়া আক্তার ঈশা

    April 25, 2026

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, April 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে ময়লার স্তূপ, দেখার কেউ নেই!
    সর্বশেষ

    দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে ময়লার স্তূপ, দেখার কেউ নেই!

    amarsylhetBy amarsylhetApril 26, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    আমার সিলেট ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের পাশে জমে আছে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। বিশেষ করে চন্দনাইশ সদর থেকে গাছবাড়ীয়া কলেজ গেট পর্যন্ত সড়কের দুই পাশে দিন দিন বাড়ছে এসব ময়লার স্তূপ—কিন্তু দেখার যেন কেউ নেই।
    দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা এই ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ফলে আশপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে। শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হচ্ছে।
    এই ময়লার স্তূপে জন্ম নিচ্ছে মাছি-মশা ও নানা রোগজীবাণু। প্রতিদিন স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াতকারী শিশু-কিশোররা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
    অপরদিকে, উপজেলাবাসীর উচ্ছিষ্ট খাবার, পচা ফলমূল, গোবর এবং কসাইখানার বর্জ্য যথাযথভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার উৎপাদন করা গেলে তা কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
    এ বিষয়ে চন্দনাইশ উপজেলায় সরকারিভাবে জৈব সার উৎপাদন প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন ‘বৃক্ষ কন্যা’ সাদিয়া আক্তার ঈশা

    April 25, 2026

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    April 25, 2026

    কড়া শারীরিক পরীক্ষায় উত্তীর্ণের লড়াই,মৌলভীবাজারে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিন সম্পন্ন

    April 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,066 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026941 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026820 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে ময়লার স্তূপ, দেখার কেউ নেই!

    By amarsylhetApril 26, 20260
    মৌলভীবাজার

    শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন ‘বৃক্ষ কন্যা’ সাদিয়া আক্তার ঈশা

    By amarsylhetApril 25, 20260
    Uncategorized

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    By amarsylhetApril 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.