ঢাকা প্রতিনিধি: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ৬৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করেছেন ‘বৃক্ষ কন্যা’ হিসেবে পরিচিত সাদিয়া আক্তার ঈশা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে “অবিভক্ত বাংলার জাতীয় নেতার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম বিশ্ববিদ্যালয়, মোগাদিসু (সোমালিয়া)-এর উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. মোছা. নাজমা বেগম নাজু, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার ড. সাধন কুমার বিশ্বাসসহ বিশিষ্টজনেরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হকের দৌহিত্র ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, যিনি স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ অবদানের জন্য ‘বৃক্ষ কন্যা’ সাদিয়া আক্তার ঈশাকে এ সম্মাননা প্রদান করা হয়।
তিনি বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও লেখক এম. এস. জামান ইয়ামেনীর কন্যা। সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানবাধিকার, সমাজসেবা, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা এবং চিকিৎসা সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চান। মানবকল্যাণে নিজের দেহ দানের ঘোষণাও তিনি দেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
