Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
মৌলভীবাজার প্রতিনিধি: কঠোর শারীরিক সক্ষমতা পরীক্ষার মধ্য দিয়ে মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা এদিন অংশ নেন শারীরিক সক্ষমতা পরীক্ষায়, যেখানে তাদের সহনশীলতা, শক্তি ও দক্ষতা যাচাই করা হয়।ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর আওতায় ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পসহ বিভিন্ন ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রার্থীরা। প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে সকাল ৮টা থেকে এ পরীক্ষা শুরু…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে একটি আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া মূল্যবান মেশিনের মোল্ডসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে বিভিন্ন লোহার তৈরি মূল্যবান মোল্ড চুরি হয়। ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শ্রীমঙ্গল থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে একটি অভিযানিক দল গঠন করা হয়। পরে ২৬ এপ্রিল রাতে শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন…
নড়াইল প্রতিনিধি: নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোঃ জামিরুল খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-মাগুরা সড়কের নড়াইল পুলিশ সুপারের বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জামিরুল খান সদর উপজেলার বুড়িখালী গ্রামের মৃত খোকা খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামিরুল খান মাইজপাড়ার গরুর হাট থেকে একটি আলমসাধুতে করে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের পুলিশ সুপারের বাংলোর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান হঠাৎ রাস্তা পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুজ্জামান তাকে মৃত ঘোষণা…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত শাপলাবাগ এলাকার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফাসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন পুলিশের একটি সূত্র।পুলিশ জানায়, রুয়েল মিয়া (২৬) দীর্ঘদিন ধরে শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছিল। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর রুয়েল আত্মগোপনে চলে যায়।পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ র্যাব-৯ ও র্যাব-১০-এর সহযোগিতায় ২৩ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রুয়েল মিয়া ও তার সহযোগী রাশেদ…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ট্রাক আটক করা হয়েছে।২৪ এপ্রিল ২০২৬ তারিখ ভোর রাতে শ্রীমঙ্গল থানা এলাকার মির্জাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব ট্রাক আটক করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের প্রমাণ পাওয়ায় ট্রাকগুলো জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ট্রাকগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে এর মালিকানা নিয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি,অভিযান চলমান রয়েছে।
জয়নাল আবেদীন বাদশা,কমলগঞ্জ থেকে ফিরে: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত জীবনদক্ষতা সেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে “স্বপ্নস্বরথি” দলের ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে জীবনদক্ষতা সেশন ও ক্যারিয়ার কাউন্সেলিং (পর্ব–২) অনুষ্ঠিত হয়।পরিদর্শনকালে ইউএনও কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, “পড়াশোনা চালিয়ে যেতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।” পাশাপাশি আর্থিক সমস্যার কারণে পড়াশোনা ব্যাহত হলে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।এ সময় উপস্থিত…
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।অদ্য ২২ এপ্রিল ২০২৬ খ্রি: ভোর ০৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা মাধবপুর থানাধীন জগদীশপুর ইউনিয়নের বেজুড়া সাকিনস্থ রতনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১২৯ কেজি গাঁজা এবং ০৭ বোতল নেশাজাতীয় সিরাপ (ইসকাফ) উদ্ধার করা হয়।অভিযানে ঘটনাস্থল থেকে সরাসরি জড়িত থাকার অভিযোগে ১ জন নারী আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন—আকলিমা আক্তার (২৮), স্বামী মোঃ রতন মিয়া, সাং- মধ্য বেজুড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সাথে উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বিশেষ কারণে নির্ধারিত দিনে অনুষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে সম্পন্ন না হওয়ায় ২২ এপ্রিল বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও’র সভাপতিত্বে পুনরায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার অধিকাংশ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, যা অন্য যে কোন সময়ের চেয়ে অধিক গুরুত্ব বহন করবে বলে অনেকেই ধারণা করছেন।সভায় শহর ও উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। তারা নিজ নিজ অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। নবাগত ইউএনও জিয়াউর রহমান সকল বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং একই বিষয়ে পুনরাবৃত্তি এড়াতে পয়েন্টভিত্তিক…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (২২ এপ্রিল-২০২৬ ইং) তারিখ বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুম-এ এ সভা অনুষ্ঠিত হয়।এতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে ইউএনও সবাইকে সঙ্গে নিয়ে পর্যটন এরিয়া শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন, বা কোন অপরাধের…
আমার সিলেট ডেস্ক,ঢাকা, ২২ এপ্রিল ২০২৬: স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড (হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের অঙ্গ প্রতিষ্ঠান) এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান অধ্যাপক উ. খ. ফ. খান মজলিশ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র ইভিপি ও…