Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে ইউএনও জিয়াউর রহমানের মতবিনিময়, বস্তুনিষ্ঠ সংবাদের ওপর গুরুত্ব
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে ইউএনও জিয়াউর রহমানের মতবিনিময়, বস্তুনিষ্ঠ সংবাদের ওপর গুরুত্ব

    amarsylhetBy amarsylhetApril 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

    বুধবার (২২ এপ্রিল-২০২৬ ইং) তারিখ বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুম-এ এ সভা অনুষ্ঠিত হয়।
    এতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
    সভায় গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে ইউএনও সবাইকে সঙ্গে নিয়ে পর্যটন এরিয়া শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
    তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন, বা কোন অপরাধের সঙ্গে জড়িতদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না; তাদের অপরাধী হিসেবেই দেখা হবে। শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই শ্রীমঙ্গলের উন্নয়ন নিশ্চিত করতে চান বলেও জানান তিনি।
    ব্যক্তিগত সততার প্রসঙ্গ টেনে ইউএনও বলেন জীবন খুব বিশাল নয়,কয়েকটি স্যুটকেস ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এখানে এসেছি; দায়িত্ব শেষে এগুলো নিয়েই চলে যাবো—শ্রীমঙ্গল থেকে অতিরিক্ত কিছু নেওয়ার ইচ্ছা আমার নেই।”
    প্রসঙ্গক্রমে,প্রেসক্লাবের ভিন্নতা প্রসঙ্গে তিনি বলেন, কোন কোন উপজেলায় একাধ িক প্রেসক্লাব বা তার চেয়েও বেশি দেখা যায়,শ্রীমঙ্গলে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা হবে না। যে কোনো প্ল্যাটফর্মে কাজ করলেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবাই সমান সহযোগিতা পাবেন।
    তিনি আরও বলেন, কে কোন গ্রুপ বা প্রেসক্লাবে কাজ করছেন, তা ব্যক্তিগত বিষয়; উপজেলা প্রশাসনের দৃষ্টিতে সবাই সমান। সাংবাদিকদের পরিচয়ের চেয়ে সংবাদের গুণগত মান ও বস্তুনিষ্ঠতাকেই তিনি গুরুত্ব দেন। তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীরা যেকোনো সময় প্রশাসনের সহযোগিতা পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
    প্রশাসনিক কাজে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জনকল্যাণমূলক পরামর্শ প্রত্যাশা করেন ইউএনও। তবে অনায্য বা অযৌক্তিক কোনো সুপারিশ না করার জন্যও তিনি অনুরোধ জানান।
    মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও পৌর প্রেসক্লাবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এতে অংশ নেন।
    উল্লেখ্য, মতামত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    জীবনযাপন

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetAugust 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    By amarsylhetAugust 23, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    By amarsylhetAugust 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.