নড়াইল প্রতিনিধি: নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোঃ জামিরুল খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-মাগুরা সড়কের নড়াইল পুলিশ সুপারের বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিরুল খান সদর উপজেলার বুড়িখালী গ্রামের মৃত খোকা খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামিরুল খান মাইজপাড়ার গরুর হাট থেকে একটি আলমসাধুতে করে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের পুলিশ সুপারের বাংলোর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান হঠাৎ রাস্তা পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবিউল মোল্যা নামে আরও একজন আহত হয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
