কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিল সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়া, কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ৩১ আগস্ট ২০২৬ ইং পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সোমবার (২৪ আগস্ট) বাদ মাগরিব কমলগঞ্জ পৌর আল ইসলাহ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা আবদুল বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা শিরমিজ আলী, মাওলানা মোশাহিদ আলী, আবদুল আহাদ, মুহাম্মদ বাবর খান, মাওলানা রুকন আহমদ, মুহাম্মদ হিফজুর রহমান সিজিল, মুহম্মদ সায়েলসহ ৯টি ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ এবং সংগঠনের সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় আসন্ন ঈদে মীলাদুন্নবী ﷺ মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সঙ্গে মাহফিলে আশেকানে মুস্তফার সার্বিক সহযোগিতা ও সক্রিয় উপস্থিতি কামনা করেন আয়োজকরা।
আয়োজকরা জানান, মাহফিলকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে মাওলানা আবদুল বাতেনের দোয়ার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
