আমার সিলেট ডেস্ক,ঢাকা, ২২ এপ্রিল ২০২৬: স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড (হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের অঙ্গ প্রতিষ্ঠান) এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্প্রতি রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান অধ্যাপক উ. খ. ফ. খান মজলিশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তাদের গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক মানসম্মত সেবা ও আধুনিক আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
