Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
সালেহ আহমদ (স’লিপক): পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে গত ২১ এপ্রিল ১১টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার (২ মে) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ডাকাতির সময় গুলি করে অলিউর রহমান অলিদ নামে এক যুবককে হত্যা এবং ঘর থেকে মালামাল ও স্বর্ণালংকার লুটের ঘটনায় দুই ডাকাতকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার অতিরিক্ত দায়রা জজ (২য়) আদালতের বিচারক মো. আনোয়ারুল হক পেনাল কোডের ৩৯৬ ধারায় এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আসক আলীর ছেলে ওসমান ফারুক এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চুকারপুঞ্জী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে বকুল। আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তবে তারা উভয়েই পলাতক রয়েছেন।…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানার চোরাচালানবিরোধী অভিযানে একটি পর্যটকবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় ঢাকা-মেট্রো-ব-১২-৫৭৮১ নম্বরের এসএস পরিবহন (মিতালী) নামের একটি বাসে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চকলেট জব্দ করা হয়।অভিযানের সময় চোরাকারবারী দলের সদস্য আল-আমিন ফকির পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।জব্দকৃত চকলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।জৈন্তাপুর মডেল থানার…
বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : ০১ মে ২০২৬“মহান মে দিবস হচ্ছে মানুষ কর্তৃক মানুষকে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। শতাব্দী আগে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ৮ ঘণ্টা কর্মদিবস। যতদিন শ্রমজীবী মানুষের অস্তিত্ব থাকবে, ততদিন এই দিনটি মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতীক হিসেবে পালিত হবে।”মহান মে দিবসের ১৪০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর প্রশিক্ষক, ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এবং আরপি নিউজের সম্পাদক কমরেড সৈয়দ আমিরুজ্জামান।শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের উদ্যোগে শহরের ভানুগাছ সড়কে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনধীর…
এম এম সামছুল ইসলাম: সাধারণত এ সময় হাকালুকি হাওরজুড়ে থাকার কথা ধান কাটার উৎসব, কৃষকের মুখে থাকার কথা হাসি। সোনালি ধানের মৌ মৌ গন্ধে ভরে ওঠার কথা ছিল গ্রামবাংলার আঙিনা। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আজ ভেসে গেছে পানির স্রোতে। সিলেট বিভাগের বিস্তীর্ণ হাওরাঞ্চল—মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ—জুড়ে এখন চোখে পড়ে শুধু অথৈ পানি। যে ধান ঘরে তুলে সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেই ধানই আজ পানির নিচে তলিয়ে গেছে। কৃষকের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে চারপাশ। হাকালুকি হাওরপারের কৃষক খছরূ মিয়া (৫৪), আমজাদ হোসেন (৫৫), আলী হোসেনসহ অনেকে জানান,“সারা বছরের হাড়ভাঙা পরিশ্রম করে বোরো ধান আবাদ…
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার চেষ্টাকালে এক যুবক ও এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন—কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত আতিকুর রহমান চৌধুরীর ছেলে ব্যবসায়ী মইনুল ইসলাম চৌধুরী সামাদ এবং একই ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মৃত তাহির আলীর মেয়ে জেসমিন আক্তার। পুলিশ সূত্র জানায়, জেসমিন আক্তারের সঙ্গে তার সাবেক স্বামী মাহতাব মিয়ার পারিবারিক বিষয় নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। সম্প্রতি স্বামী বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য পেয়ে তাকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে বৃহস্পতিবার জেসমিন আক্তার নগদ দুই লাখ টাকাসহ সামাদ চৌধুরীকে নিয়ে থানায়…
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক শিক্ষার্থী—মো. ফাহিম তাজোয়ার। অসুস্থতা ও শারীরিক কষ্ট উপেক্ষা করে তার এ দৃঢ়তা এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।জানা যায়, জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ফাহিম তাজোয়ার। সে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের ভাগিনা।সম্প্রতি ফাহিমের একটি অপারেশন হয়। অপারেশনের পর ইনফেকশন দেখা দেওয়ায় তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে তাকে নিয়মিত রক্ত নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও সে পরীক্ষায় অংশ নেওয়া বন্ধ করেনি।প্রতিদিন পরীক্ষার হলে এক হাতে রক্তের ব্যাগ রেখে অন্য হাতে কলম চালিয়ে পরীক্ষা দিচ্ছে ফাহিম।…
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী সোহেল আহমদ (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে কানাইঘাট থানাধীন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড ছিলাইরপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে সোহেল আহমদ তার স্ত্রী ফারহানা বেগম (৩২)-কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই ফারহানা বেগমের মৃত্যু হয়।ঘটনার পর অভিযুক্ত সোহেল আহমদ এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন…
‘জমজম’ মক্কা মোকাররমার হেরেম শরীফে অবস্থিত একটি ঐতিহাসিক কূপের নাম। এটি খানায়ে কাবার পূর্ব দিকে, হাজরে আসওয়াদের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত। কূপটির দূরত্ব প্রায় ৫৪ ফুট, গভীরতা সমতল ভূমি থেকে প্রায় ৪৬ ফুট, মুখের ব্যাস প্রায় ৫ ফুট এবং পরিধি প্রায় ১৬ ফুট। ‘জমজম’ শব্দটি কিবতী ভাষা থেকে আগত, যার অর্থ ‘থেমে যাওয়া’। প্রায় চার হাজার বছর আগে এর উৎপত্তি ঘটে। পবিত্রতা, প্রাণময়তা ও রোগ নিরাময়ে এ পানির তুলনা পৃথিবীতে বিরল। জমজম কূপের উৎপত্তির সঙ্গে জড়িয়ে আছে এক পবিত্র ও হৃদয়স্পর্শী ঘটনা। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আ.) তাঁর স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও শিশু পুত্র হযরত ইসমাঈল আলাইহিস…
চট্টগ্রাম থেকে: দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি হচ্ছে প্রতি নিয়ত। অল্প বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকে। এ সড়ক দিয়ে সাব-রেজিস্ট্রার অফিস, খানহাট বাজার, জামে মসজিদ, মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ, মমতাজ বেগম কিন্ডার গার্ডেন, গাছবাড়িয়া সরকারি কলেজ, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ চলাচল করে থাকে। চন্দনাইশ পৌরসভার শহীদ মুরিদুল আলম সড়কের গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত সড়কটির মাঝখানে নালার কাজ সম্পন্ন করলেও নালার দু’পাশে রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি। সড়ক কেটে মাঝখান দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ নালা করার কারণে সড়কের পানি…