Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    May 25, 2026

    নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর

    May 25, 2026

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
    মৌলভীবাজার

    দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ইমরান, সম্পাদক নুরুল

    amarsylhetBy amarsylhetMay 2, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।

    ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে গত ২১ এপ্রিল ১১টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার (২ মে) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন সম্পন্ন হয়।

    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন এবং প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তুজা বাচ্চু। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আফতাব উদ্দিন।

    নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব (দৈনিক উত্তরপূর্ব), সহ-সভাপতি আব্দুল হাছিব (দৈনিক কাজিরবাজার), সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন (দৈনিক আলোকিত সময়), কোষাধ্যক্ষ জাবেদ এমরান (দৈনিক সিলেট বাণী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ (দৈনিক আজকের বাংলা), দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম. ফাহিম (দৈনিক একাত্তরের কথা)।

    কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— জাহাঙ্গীর আলম মুসিক (দৈনিক সিলেটের ডাক), শরিফ আহমদ (দৈনিক জালালাবাদ) এবং খাইরুল আমিন রাফসান (দৈনিক সংগ্রাম)।

    ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়সাল আমীন, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদ এবং সদস্য শেখ সাদিম আহমদসহ অন্যান্যরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    May 25, 2026

    নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর

    May 25, 2026

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    May 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,083 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026946 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026930 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ছাতকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

    By amarsylhetMay 25, 20260
    বিশ্ব

    নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর

    By amarsylhetMay 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

    By amarsylhetMay 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.