Author: amarsylhet

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক–শান্তিগঞ্জ–জগন্নাথপুর আঞ্চলিক সড়কে সংঘটিত ভয়াবহ সড়ক ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ। অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকার একটি অংশ, ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও মুখোশযুক্ত হুডি জ্যাকেট। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও দারাখাই কুন্দানালা ব্রিজসংলগ্ন আঞ্চলিক সড়কে জগন্নাথপুরগামী সিলেট মেট্রো-ন-১১-১১৬০ নম্বরের একটি পিকআপের গতিরোধ করে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ডাকাতরা পিকআপের কর্মচারী স্বপন দাস, চালক স্বদেব দাস ও যাত্রী প্রান্ত দাসকে মারধর করে।…

Read More

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চুরি, ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় আরও ৫ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ ইংরেজি তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারি—১. গহুর বুনার্জী ওরফে দেবেন (৩৫), পিতা: মৃত সুব্রত বুনার্জী, সাং: এলবিন টিলা, থানা:…

Read More

সিলেট প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক -এর ৭০৭তম পবিত্র ওরস আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন শুক্রবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোহাম্মদী পঞ্জিকা অনুযায়ী ১৯ ও ২০ জিলকদ ১৪৪৭ হিজরি, বাংলা ২৪ ও ২৫ বৈশাখ ১৪৩৩ এবং ইংরেজি ৭ ও ৮ মে ২০২৬ তারিখে পবিত্র ওরস অনুষ্ঠিত হবে। প্রকাশিত নোটিশে জানানো হয়, ৭ মে দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে ওরসের আখেরি মোনাজাত শুরু হবে। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল, কোরআনখানি, জিকির-আজকার ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আগত ভক্ত-আশেকানদের আগমনে ইতোমধ্যে…

Read More

আমার সিলেট ডেস্ক,ঢাকা, ০৭ মে ২০২৬: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন রিয়েলমি সি১০০আই। এই সেগমেন্টে ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড তৈরি করতে আসা ডিভাইসটি দীর্ঘস্থায়ী পাওয়ার ও নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল টাইটান ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত রিয়েলমি সি১০০আই-এ রয়েছে ১২০ হার্জ আলট্রা-স্মুথ ডিসপ্লে, যার মাধ্যমে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া ডিভাইসটি ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং সাপোর্ট করে। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এতে ১,৬০০-এর বেশি…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান এলাকার একটি লেকে পানিতে ডুবে শ্রী অন্তর সাহা (২৬) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত অন্তর সাহার পিতা দীলিপ সাহা (কালু)। তাদের বাড়ি উপজেলার শাহজীবাজারের দক্ষিণ উত্তরসূর এলাকায়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, ঘটনাস্থলের পাশে শংকর টিলায় অবস্থিত একটি মন্দিরে পরিদর্শনে গিয়েছিলেন অন্তর। পরে পাশের লেকে গোসল করতে নামলে তিনি আর ফিরে আসতে পারেননি। স্থানীয় সূত্রে জানা যায়, বাগানের এক পাহারাদার বিষয়টি বাগান কর্তৃপক্ষকে অবহিত করলে বাগান কর্তৃপক্ষ শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান…

Read More

ছোট যানবাহন প্রবেশে বাধা, দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ খামারি ও এলাকাবাসীর শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রধান গেটের সামনে থাকা ড্রেনের স্ল্যাব অতিরিক্ত উঁচু হওয়ায় অসুস্থ প্রাণী নিয়ে অফিস প্রাঙ্গণে প্রবেশ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চিকিৎসার জন্য গরু-ছাগলসহ বিভিন্ন অসুস্থ প্রাণী অফিসে নিয়ে আসার সময় যানবাহন প্রবেশ ও প্রাণী ওঠানামায় মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দুর্বল বা গুরুতর অসুস্থ প্রাণী নিয়ে আসা খামারিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেইন রাস্তা থেকে ড্রেনের স্ল্যাবের উচ্চতা প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি বেশি হওয়ায় ছোট যানবাহন সহজে অফিসের ভেতরে…

Read More

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ তরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলার জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ-এর সংসদ কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন তিনি নিজেই। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. আমান উল্লাহ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ভিসি ড. সায়েম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ডা. জিলুল…

Read More

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ তরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ জেলার জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ-এর সংসদ কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন তিনি নিজেই। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. আমান উল্লাহ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ভিসি ড. সায়েম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ডা. জিলুল…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার–ছাতক) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বিশাল উন্নয়ন সভায় তিনি প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন মহাপ্যাকেজ ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার।সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি মিলন বলেন, “দোয়ারাবাজারকে আর পিছিয়ে পড়া উপজেলা হিসেবে দেখা হবে না। যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আনা হবে।”ঘোষণা অনুযায়ী সড়ক উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রিটিশ পয়েন্ট–বাংলাবাজার…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা (২০)-কে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (রাত) সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার দামোদর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। আটক সাকিব শেখ একই এলাকার মো. জাহিদ শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তুফান নামে সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পুলিশ জানায়, চাঁদনী স্বামীর সঙ্গে খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা-শাশুড়ির বাড়িতে বেড়াতে যান। স্বামী…

Read More