Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাণিজ্য»৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনলো রিয়েলমি, এক চার্জে চলবে তিন দিন
    বাণিজ্য

    ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনলো রিয়েলমি, এক চার্জে চলবে তিন দিন

    amarsylhetBy amarsylhetMay 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট ডেস্ক,ঢাকা, ০৭ মে ২০২৬: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন রিয়েলমি সি১০০আই। এই সেগমেন্টে ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড তৈরি করতে আসা ডিভাইসটি দীর্ঘস্থায়ী পাওয়ার ও নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল টাইটান ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

    ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত রিয়েলমি সি১০০আই-এ রয়েছে ১২০ হার্জ আলট্রা-স্মুথ ডিসপ্লে, যার মাধ্যমে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া ডিভাইসটি ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং সাপোর্ট করে। দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এতে ১,৬০০-এর বেশি চার্জ সাইকেল এবং ৬ বছরের ব্যাটারি লাইফস্প্যান নিশ্চিত করা হয়েছে। ব্যবহারকারীদের অতিরিক্ত সুবিধার জন্য এতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধাও।

    শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটির পুরুত্ব মাত্র ৮.৩৮ মিলিমিটার এবং ওজন ২০৮ গ্রাম, যা এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনগুলোর একটি। এতে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট। পাশাপাশি প্রিমিয়াম লুক নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ-স্টাইল রাউন্ডেড কর্নার ডিজাইন। আরও রয়েছে ক্লিয়ার স্পিকার ও ৩০০% পর্যন্ত আলট্রা ভলিউম, যা কল, বিনোদন ও গেমিংয়ে সমৃদ্ধ অভিজ্ঞতা দেবে।

    পারফরম্যান্সের দিক থেকেও ডিভাইসটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক রিয়েলমি ইউআই এবং ৪৮ মাসের ফ্লুয়েন্সি সাপোর্ট, যা দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য এতে রয়েছে আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। পাশাপাশি নেক্সট এআই ফিচার ব্যবহারকারীদের ইন্টারঅ্যাকশনকে আরও স্মার্ট ও সমৃদ্ধ করবে।

    ডিভাইসটি ডন পার্পল ও ডাস্ক গ্রে—এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি১০০আই বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে। এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা।

    আরও বিস্তারিত জানতে ভিজিট করুন রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট অথবা রিয়েলমি বাংলাদেশের ফেসবুক পেজ।

    রিয়েলমি সম্পর্কে
    রিয়েলমি স্মার্টফোন প্রযুক্তি খাতে একটি বৈশ্বিক উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে পরিচিত। তরুণ প্রজন্মের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম স্পেসিফিকেশন, আধুনিক ডিজাইন ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস বাজারে নিয়ে আসছে। “ডেয়ার টু লিপ” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি বর্তমানে “মেক ইট রিয়েল” স্লোগানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে।

    মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন বাজারের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নেয় রিয়েলমি। বর্তমানে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকাসহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে প্রতিষ্ঠানটির।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026965 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    By amarsylhetJune 12, 20260
    রাজনীতি

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    By amarsylhetJune 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.