Author: amarsylhet

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘাঘা এলাকায় মধুমতি নদীতে নানীর সাথে গোসল করতে নেমে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজের ৪৩ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা ইছাখালির চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।স্বজন ও স্থানীয় সূত্রে জানাগেছে, , কিশোরী সীমা খানম পাশ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো। রবিবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সীমা। এরপর পরিবারের…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি হোটেলে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক হোটেল ব্যবসায়ী। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত ‘জুবায়ের হোটেল’-এ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোঃ তারেক মিয়ার দাবি, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তার হোটেলে এসে তাকে মারধর ও ভাঙচুর চালান। অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে তাকে লোহার রড দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তিনি হাতে গুরুতর আঘাত পান। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে…

Read More

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দর্শনা খালে অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ৮ পিস রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে দর্শনা খালে এ অভিযান চালানো হয়। অভিযানে খালের ওপর আড়াআড়িভাবে কাঠ দিয়ে নির্মিত দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা ৮ পিস রিং জাল জব্দ করে জনসমক্ষে…

Read More

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে: শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আবুল কাশেম নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গলের স্থানীয় পানসী রেস্টুরেন্টে আয়োজিত সভায় সাবেক ফুটবলার, রেফারি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র রেফারি মোঃ সিরাজুল ইসলাম সেলুর সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য ২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সুদর্শন দাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুমিম মিয়া, কোষাধ্যক্ষ কাঞ্চন গৌড় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন…

Read More

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপক দাস (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) উপজেলার বর্নি ইউনিয়নের রংপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রূপক দাস একই গ্রামের বাসিন্দা উপেন্দ্র কুমার দাসের ছেলে। তিনি পাকশাইল আডিয়াল হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে রূপক দাসের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকশাইল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বন্ধুদের সাথে একই ইউনিয়নের মানাদি গ্রামের এক বসতবাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসিন আহমদ (১৪) জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের তাহের আহমদ (১৫)। তিনি গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, হরিপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সিলেটগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাহসিন আহমদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত তাহের আহমদকে উদ্ধার করে…

Read More

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সহকারী শিক্ষক আবু সাঈদের মারধরে পঞ্চম শ্রেণির ছাত্রী তাওহীদা জান্নাত অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিলেও ঘটনার দু’দিন পার হয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে সচেতন অভিভাবক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, শনিবার (৯ মে) বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পরীক্ষার খাতায় একটি প্রশ্নের উত্তর ভুল লেখায় ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক আবু সাঈদ ছাত্রী তাওহীদা জান্নাতকে মারধর করেন। একপর্যায়ে তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং…

Read More

আনোয়ার হোসেন রনি, ছাতক থেকে: দুই দফা ভয়াবহ ব্লোআউট বা বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ দুই দশক বন্ধ থাকার পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আলোচিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে আবারও গ্যাস অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে পেট্রোবাংলা। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, টেংরাটিলায় প্রাথমিকভাবে দুটি নতুন কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাপেক্স ইতোমধ্যে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) তৈরির কাজ শুরু করেছে। সরকারের চূড়ান্ত অনুমোদন পেলে আগামী বছর থেকেই খনন কার্যক্রম শুরু হতে পারে। ২০০৫ সালে কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সেস কূপ খননের সময় জানুয়ারি ও জুন মাসে দুই দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিপুল…

Read More

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, সকালে শাহিন হোসেন নিজ ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেলের মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই ট্রাকের…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে হত্যা মামলার ২ আসামি, ‘শাপলাবাগ’ ঘটনার আরও ১ আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং-০৯, তারিখ ১০ মে ২০২৬, পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় এজাহারভুক্ত দুই আসামি— ফুসকুড়ি চা বাগান এলাকার পরেশ নায়েক (৬৩), পিতা মৃত পুতুল নায়েক এবং ভুট্টু সাওতাল (৬৫), পিতা মৃত ধরণী সাওতালকে সোমবার (১১ মে) গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ৯ মে দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবায় আবিদ আলী (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা…

Read More