কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে: শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গলের স্থানীয় পানসী রেস্টুরেন্টে আয়োজিত সভায় সাবেক ফুটবলার, রেফারি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
সভায় সিনিয়র রেফারি মোঃ সিরাজুল ইসলাম সেলুর সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য ২ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সুদর্শন দাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুমিম মিয়া, কোষাধ্যক্ষ কাঞ্চন গৌড় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সজল কান্তি দেব ও মোঃ সিরাজুল ইসলাম সেলু।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলতাফ হোসেন মোর্শেদ, কাজী জাহেদ আহমদ মনি, ক্রীড়া সংগঠক তুহিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হাসান লোপ্পা, সদস্য মীর এম এ কালাম, কমলগঞ্জ রেফারি সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরববাজার ফুটবল একাডেমির কোচ সালেহ আহমদ, শ্রীমঙ্গলের সাবেক খেলোয়াড় ফুয়াদ হোসেন চৌধুরী (সাজিম), কমলগঞ্জ রেফারি সমিতির কোষাধ্যক্ষ উত্তম দেব এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফুটবলের সুষ্ঠু পরিচালনা ও দক্ষ রেফারি তৈরিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
