Author: amarsylhet

স্টাফ রিপোর্টার: “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ”—এই স্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা-এর কেন্দ্রীয় কমিটি (২০২৬–২০২৭) ঘোষণা করা হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডে অবস্থিত। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজাহিদুল ইসলাম।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু ও আশিকুর রহমান রুবেল, সহ-সভাপতি আহমেদ সুমন ও শেখ রিপন আলী ওয়ারিস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুর রহমান ও অপু চন্দ্র শীল। সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অমিত রায় ও আকাশ মালাকার দায়িত্ব পালন করবেন।এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মোঃ…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের কৃতি সন্তান ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার বিকেলে রাজধানীতে ক্যান্সার হাসপাতালের পাশের জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালেই ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ডান হাত ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন জানিয়েছেন,হামলার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এদিকে,…

Read More

এম এস জিলানী আখনজী,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিফ-১ (২০২৬–২০২৭) মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে ৫০০ জন কৃষকের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দেওয়া হয়। চুনারুঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক…

Read More

জুড়ি প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ শাহিনকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তাকে শ্রীমঙ্গল এলাকা থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরবর্তীতে তাঁর বাড়ির সামনে ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি তাঁর পরনের একটি পাঞ্জাবি ছেঁড়া অবস্থায় উদ্ধার হওয়ায় বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছিলেন পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন। ঘটনার পর পরিবার…

Read More

গোপন অভিযানে আটক সাবাজ আলী, আদালতে জামিন নামঞ্জুর—কারাগারে প্রেরণ ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৯৫ পিস ইয়াবাসহ স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি সাবাজ আলী (৫৪), যিনি ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।শনিবার গভীর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ লালপুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর…

Read More

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া মাহমুদ শাহিন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে, বাড়ির সামনে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল এবং পরনের পাঞ্জাবি ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। দীর্ঘ সময় ধরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন।ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তাঁর সন্ধান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজুল ইসলাম…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি টিকাদান কর্মসূচি ও খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেন। সকালে উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর উদ্বোধন করেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষায় টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈন্তাপুর উপজেলায় প্রায় ২৭ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি…

Read More

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই সেবাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।জানা যায়, উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারের প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বড়লেখা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।ঘটনার পর…

Read More

আমারসিলেট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন ছড়িয়ে পড়ে, যা প্রথমে নিছক মজা বা ধাঁধা মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে সমাজের মানসিকতার এক অদ্ভুত প্রতিফলন। “নৌকায় পাঁচজন—কাকে ফেলে দেবেন?”—এ ধরনের পোস্টে অনেকেই হাস্যরসের ছলে “সাংবাদিক”কে বেছে নেন। কিন্তু লক্ষ করার বিষয়, এই মন্তব্যকারীদের অনেকেই আবার প্রতিদিন বিভিন্ন সাংবাদিকের সংবাদ নিজেদের পেইজে শেয়ার করেন এবং তথ্য সংগ্রহে সেই সাংবাদিকদের কাজের ওপরই নির্ভরশীল থাকেন। এই দ্বিচারিতার পেছনের কারণ বিশ্লেষণ করা জরুরি।এর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন—রাষ্ট্র বা সমাজ গঠনে কোনো পেশাকেই ছোট করে দেখার সুযোগ নেই। একটি হাতের পাঁচটি আঙুল যেমন একত্রে হাতকে পূর্ণতা দেয়, তেমনি বিভিন্ন…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯ টায় সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা হাসপাতালের সভা কক্ষে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল -২ এর সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মোঃ মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল,জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুল গাফফার, ডাক্তার, সাংবাদিকসহ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১১ কর্ম দিবস পর্যন্ত ।এ…

Read More