নড়াইল প্রতিনিধি: নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় সিভিল সার্জন অফিস, নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা হাসপাতালের সভা কক্ষে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল -২ এর সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মোঃ মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল,জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুল গাফফার, ডাক্তার, সাংবাদিকসহ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১১ কর্ম দিবস পর্যন্ত ।
এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস থেকে ৫ বছর ( ৫৯ মাস ২৯ দিন ) বয়সী ৭৭ হাজার ৮ শত ২২ জন শিশুকে ৮ শত ৬৬ টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
