Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
    সর্বশেষ

    চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

    amarsylhetBy amarsylhetApril 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এম এস জিলানী আখনজী,বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিফ-১ (২০২৬–২০২৭) মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ধাপে ৫০০ জন কৃষকের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দেওয়া হয়।

    চুনারুঘাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. লিয়াকত হাসান।

    অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আনোয়ারুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু জাফর মো. সায়েম, উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক মেয়র মো. নাজিম উদ্দীন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী এবং চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক উদ্দীন চৌধুরী প্রমুখ।

    বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা ও প্রয়োজনীয় উপকরণ সহজভাবে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ প্রণোদনা প্রদান করা হচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১০ হাজার কৃষককে উফশী আউশ সহায়তা দেওয়া হবে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদ করার জন্য ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    By amarsylhetJuly 22, 20260
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.