স্টাফ রিপোর্টার: “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ”—এই স্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা-এর কেন্দ্রীয় কমিটি (২০২৬–২০২৭) ঘোষণা করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডে অবস্থিত। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজাহিদুল ইসলাম।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক টিটু ও আশিকুর রহমান রুবেল, সহ-সভাপতি আহমেদ সুমন ও শেখ রিপন আলী ওয়ারিস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুর রহমান ও অপু চন্দ্র শীল। সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অমিত রায় ও আকাশ মালাকার দায়িত্ব পালন করবেন।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আব্দুস সামাদ, প্রচার সম্পাদক তোফাজ্জেল হোসেন রাকিব এবং সহ-প্রচার সম্পাদক মোবারক হোসেন ও শাহনাজ ইসলাম দায়িত্বে রয়েছেন। মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন সবিতা কুর্মী পূজা এবং সহকারী হিসেবে নাজমিন আক্তার।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—
ক্যাম্প বিষয়ক সম্পাদক আরিয়ান আহমেদ লতিফ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিলাশ আহমেদ ও শাওন দোষাদ, দপ্তর সম্পাদক সুজন দেব ও সহ-দপ্তর সম্পাদক নাদিম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান শরিফ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফ হোসেন ও সহকারী নাইম আহমেদ।
তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে পল্লব পাল এবং সহকারী হিসেবে শ্রীদাম রায় তপু দায়িত্ব পালন করবেন। মিডিয়া বিষয়ক সম্পাদক হয়েছেন মেহেদী হাসান কদর। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ এবং সহকারী তুষার আচার্য্য দায়িত্বে রয়েছেন।
এছাড়া প্রবাস কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন আরিফুর রহমান রাজু, সেলিম হোসেন, নূর আলম, লিটন বৈদ্য, জাবেদ হোসেন, সুমন পাল ও প্রদীপ বৈদ্য।
কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের বিস্তৃত তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে রাহেল আহমদ, শুভ রায়, শেখ ইমন, মোঃ টিপু, জাহিদ হাসান জয়, সজিব ইসলাম, তানজিয়া আক্তার, মোঃ লেবু মিয়া সহ মোট ৮৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া সদস্য পর্যায়ে শেখ আক্তারুজ্জামান, তন্ময় পাল, রেজাউল করিম, জেরিন আক্তার, রুকসানা আক্তারসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন। পরবর্তীতে তালিকায় আসিফ হাসান জাহেদ, ওলিউর রহমান, ফোরাত চৌধুরী, শৈলেন দাস, রায়হান সাদিক, জুয়েল মিয়া, মাহফুজ আহমেদ অপু, ফজর আলী খানসহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. মোঃ নাজেম আল কোরেশী রাফাত এবং প্রতিষ্ঠাতা ইমরান হোসেন।
ঘোষিত কমিটির মেয়াদ ১৪ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করা, জরুরি মুহূর্তে রক্তের চাহিদা পূরণ করা এবং মানবসেবায় আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উল্লেখ্য ২০১৭ সাল থেকে সংগঠনের যাত্রা শুরু করে অদ্যবধি অত্যন্ত সুনামের সাথে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে সংগঠনের সদস্যরা ও সকল নেতৃবৃন্দ।
