আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই সেবাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।
জানা যায়, উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারের প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বড়লেখা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
