Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলু মিয়া (২৬) ফজলু মিয়া (২৬), পিতা: মোঃ সফিক মিয়া, মাতা: লুৎফা বেগম, সাং: টিকরিয়া, ধনসিং বস্তি, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পুলিশ জানায়, ১২ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে শাপলাবাগ আবাসিক এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন নং-২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরীকে পূর্ব পরিকল্পিত ভাবে দলবেঁধে হামলা চালালে প্রথমে মরিচের গুঁড়া নিক্ষেপ করে আক্রমণ করা হয়। পরে তিনি প্রাণ বাঁচাতে একটি বাসায় আশ্রয়…
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন লোকজ উৎসব চড়ক পূজা। ভক্তি, ত্যাগ ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয়ে এ উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, চৈত্র মাসের শেষ দিনকে কেন্দ্র করে কয়েকদিন আগ থেকেই পূজার প্রস্তুতি শুরু হয়। মন্দির প্রাঙ্গণ কিংবা খোলা মাঠে স্থাপন করা হয় “চড়ক গাছ”। ভক্তরা ব্রত পালন, উপবাস ও বিভিন্ন ধর্মীয় নিয়ম-কানুন মেনে পূজার জন্য নিজেদের প্রস্তুত করেন।চৈত্র সংক্রান্তির দিন সকাল থেকে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। ভক্তরা ভগবান শিবের সন্তুষ্টি কামনায় পূজা অর্চনা করেন। কিছু স্থানে আগুনের উপর হাঁটা, কাঁটার বিছানায় শোয়ার মতো প্রতীকী আচারও…
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকার জিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।জানা গেছে, আগামী ২৭ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উদ্বোধনের কথা রয়েছে এই পুনঃখনন কার্যক্রমের। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এ পরিদর্শন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা. এ.কে.এম. শাহাবুদ্দীন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু রায়হান দোলন, যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় ৩ জনসহ বিভিন্ন মামলার মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মির্জাপুর ইউনিয়ন-এর বৌলাশিরা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ২৯,৭০০ টাকা) এবং একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা) উদ্ধার করা হয়।অপরদিকে, একই…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বিটিআরআই এলাকায় জিপ, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট ৬ জন হতাহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতাল-এ পাঠানো হয়। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে আহতদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউল ইসলামের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয়রা।দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সকল আহতদের নাম…
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী সীমিত পরিসরে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতি (সিজফায়ার) কার্যকর থাকা অবস্থায় বাণিজ্যিক জাহাজগুলো নির্দিষ্ট শর্ত মেনে প্রণালীটি ব্যবহার করতে পারবে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুটে চলাচল সীমিত হয়ে পড়েছিল, যা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে।তবে নতুন ঘোষণার পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাহাজ চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট রুট অনুসরণ এবং কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নিরাপত্তা ঝুঁকি—বিশেষ…
কাউসার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ টাকা।শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার জয়তীছড়ার পাশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং এলাকাবাসী।প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড়ে…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৭তম বিসিএসের কর্মকর্তা জিয়াউর রহমান। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে শ্রীমঙ্গলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র কমিশনার উম্মে সালিক রুমাইয়া। জিয়াউর রহমান এর আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩৭তম বিসিএসের একজন সাধারণ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।একই প্রজ্ঞাপনে শ্রীমঙ্গলের বর্তমান ইউএনও ইসলাম উদ্দিনকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা…
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বনবিভাগের অভিযানে কয়লা ভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার পরিমাণ ২৬ মণ ১৫ কেজি।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার গাতাবলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে একদল বনপ্রহরী অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে একটি পিকআপসহ কয়লাগুলো জব্দ করেন।বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সহকারী বন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কালেঙ্গা বিটের টহল দল পিকআপ ভর্তি কয়লা জব্দ করেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিলেট প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ।এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল খালিক ভুট্টো, কোষাধ্যক্ষ পদে মো. শাহজাহান মিয়া এবং কার্যকরী সদস্য হিসেবে তারা মিয়া ও আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, স্টোন ক্রাশার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক…