Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

    April 20, 2026

    শ্রীমঙ্গল–মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা: ঐতিহ্য, ভক্তি ও লোকজ উৎসবের মিলনমেলা

    April 19, 2026

    শার্শায় উলাশীর জিয়া খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

    April 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

    amarsylhetBy amarsylhetApril 20, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা শ্রমিক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলু মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

    পুলিশ জানায়, ১২ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে শাপলাবাগ আবাসিক এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন নং-২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরীকে পূর্ব পরিকল্পিত ভাবে দলবেঁধে হামলা চালালে প্রথমে মরিচের গুঁড়া নিক্ষেপ করে আক্রমণ করা হয়। পরে তিনি প্রাণ বাঁচাতে একটি বাসায় আশ্রয় নিলেও সেখানেও ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার ডান হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়।
    আহতকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পড়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। অপারেশন হলেও বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
    ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মূল আসামিকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে কমলগঞ্জের সমশের নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার নম্বর ১৪, তারিখ ১৩/০৪/২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় ঘটনার বিস্তারিত স্বীকারোক্তি দিয়েছেন। তিনি হামলার পরিকল্পনা, ব্যবহৃত অস্ত্র, মরিচের গুঁড়া নিক্ষেপ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

    এদিকে ঘটনার প্রতিবাদে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
    পুলিশ জানিয়েছে, এর আগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল–মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা: ঐতিহ্য, ভক্তি ও লোকজ উৎসবের মিলনমেলা

    April 19, 2026

    শার্শায় উলাশীর জিয়া খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

    April 18, 2026

    শ্রীমঙ্গল থানার অভিযানে মাদকসহ ১০ আসামি গ্রেফতার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

    April 18, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,057 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026932 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026817 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

    By amarsylhetApril 20, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল–মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা: ঐতিহ্য, ভক্তি ও লোকজ উৎসবের মিলনমেলা

    By amarsylhetApril 19, 20260
    সর্বশেষ

    শার্শায় উলাশীর জিয়া খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

    By amarsylhetApril 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.