Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিজফায়ারের প্রেক্ষাপটে আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী, অনিশ্চয়তা কাটেনি

    April 17, 2026

    শ্রীমঙ্গলে খাল খনন প্রকল্পে বদলাবে ৪ হাজার একর জমির চিত্র

    April 17, 2026

    শ্রীমঙ্গলে নতুন ইউএনও জিয়াউর রহমান

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে নতুন ইউএনও জিয়াউর রহমান
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে নতুন ইউএনও জিয়াউর রহমান

    amarsylhetBy amarsylhetApril 17, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৭তম বিসিএসের কর্মকর্তা জিয়াউর রহমান। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে শ্রীমঙ্গলে পদায়ন করা হয়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র কমিশনার উম্মে সালিক রুমাইয়া।

    জিয়াউর রহমান এর আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ৩৭তম বিসিএসের একজন সাধারণ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

    তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।
    একই প্রজ্ঞাপনে শ্রীমঙ্গলের বর্তমান ইউএনও ইসলাম উদ্দিনকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং নিয়মিত বদলির অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলাগুলোর প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা শিগগিরই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দেবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিজফায়ারের প্রেক্ষাপটে আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী, অনিশ্চয়তা কাটেনি

    April 17, 2026

    শ্রীমঙ্গলে খাল খনন প্রকল্পে বদলাবে ৪ হাজার একর জমির চিত্র

    April 17, 2026

    চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কয়লা ভর্তি পিকআপ জব্দ

    April 17, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,054 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026929 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026813 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বিশ্ব

    সিজফায়ারের প্রেক্ষাপটে আংশিকভাবে খুলেছে হরমুজ প্রণালী, অনিশ্চয়তা কাটেনি

    By amarsylhetApril 17, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে খাল খনন প্রকল্পে বদলাবে ৪ হাজার একর জমির চিত্র

    By amarsylhetApril 17, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে নতুন ইউএনও জিয়াউর রহমান

    By amarsylhetApril 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.