সিলেট প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল আহমেদ।
এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল খালিক ভুট্টো, কোষাধ্যক্ষ পদে মো. শাহজাহান মিয়া এবং কার্যকরী সদস্য হিসেবে তারা মিয়া ও আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, স্টোন ক্রাশার মিল মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে তারা কাজ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রমে নতুন গতি আসবে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
