মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বিটিআরআই এলাকায় জিপ, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট ৬ জন হতাহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতাল-এ পাঠানো হয়। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে আহতদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউল ইসলামের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয়রা।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। সকল আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।বিস্তারিত আসছে
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
