Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজারে কিশোরী নির্যাতনের অভিযোগ: তিন মাস পর গর্ভপাত,হাসপাতালে ভর্তি

    April 26, 2026

    দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে ময়লার স্তূপ, দেখার কেউ নেই!

    April 26, 2026

    শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন ‘বৃক্ষ কন্যা’ সাদিয়া আক্তার ঈশা

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, April 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»মৌলভীবাজারে কিশোরী নির্যাতনের অভিযোগ: তিন মাস পর গর্ভপাত,হাসপাতালে ভর্তি
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে কিশোরী নির্যাতনের অভিযোগ: তিন মাস পর গর্ভপাত,হাসপাতালে ভর্তি

    amarsylhetBy amarsylhetApril 26, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক কিশোরী (মাদরাসা ছাত্রী) নির্যাতনের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী মৌলভীবাজার সদর হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীটি দীর্ঘদিন ধরে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে তার খালার বাড়িতে থেকে একটি মাদরাসায় পড়াশোনা করছিল। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্ত এক ব্যক্তি তাকে গৃহস্থালি কাজের কথা বলে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে তার ওপর জোরপূর্বক নির্যাতনের অভিযোগ উঠেছে।
    অভিযোগ রয়েছে, ঘটনাটি প্রকাশ করলে ক্ষতির আশঙ্কা দেখানো হয়, যার কারণে কিশোরী বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
    গত ২৪ এপ্রিল কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং গর্ভপাত হয়। পরদিন রাত ১০টার দিকে স্বজনরা তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল-এ নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক পরীক্ষায় শারীরিক নির্যাতনের আলামত ও গর্ভপাতজনিত জটিলতা শনাক্ত করে তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন।
    স্বজনদের ভাষ্য অনুযায়ী, কিশোরীটি পূর্বে চোখের সমস্যার জন্য চিকিৎসাধীন ছিল এবং সেবনকৃত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় গর্ভপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চিকিৎসকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
    ভুক্তভোগী কিশোরী মৌলভীবাজার সদর থানার আমতৈল এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজনগরের টেংরা ইউনিয়নে খালার বাড়িতে বসবাস করছিল।
    এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় মুখরোচক গল্প ভেসে বেড়াচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে ময়লার স্তূপ, দেখার কেউ নেই!

    April 26, 2026

    শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন ‘বৃক্ষ কন্যা’ সাদিয়া আক্তার ঈশা

    April 25, 2026

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    April 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,066 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026941 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026820 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে কিশোরী নির্যাতনের অভিযোগ: তিন মাস পর গর্ভপাত,হাসপাতালে ভর্তি

    By amarsylhetApril 26, 20260
    সর্বশেষ

    দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে ময়লার স্তূপ, দেখার কেউ নেই!

    By amarsylhetApril 26, 20260
    মৌলভীবাজার

    শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন ‘বৃক্ষ কন্যা’ সাদিয়া আক্তার ঈশা

    By amarsylhetApril 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.