Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    June 15, 2026

    ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা

    June 15, 2026

    স্মৃতিচারণ: জিয়া পরিবার নিজ চোখে দেখাটুকুই জীবনের সঞ্চয়

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান
    Uncategorized

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    amarsylhetBy amarsylhetApril 25, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদের নিকট স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় বিনা বেতনে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসলেও এখনো অনেক বিদ্যালয় জাতীয়করণ হয়নি। এতে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।
    শিক্ষকরা বলেন, পূর্ববর্তী সরকারের সময় প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও দেশের প্রায় ৫ হাজার বিদ্যালয় এখনো বঞ্চিত রয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক বলে তারা উল্লেখ করেন।
    তারা আরও বলেন, তাদের দাবিগুলো জাতীয় সংসদে উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।
    প্রধান অতিথি সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
    সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক এম এম সামছুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া বেগম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মদরিছ আলী, জুড়ী উপজেলা সভাপতি রুহুল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন আক্তার, বড়লেখা উপজেলা সভাপতি নাজমা বেগম, কুলাউড়া উপজেলা সভাপতি রাজকুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    June 15, 2026

    ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা

    June 15, 2026

    স্মৃতিচারণ: জিয়া পরিবার নিজ চোখে দেখাটুকুই জীবনের সঞ্চয়

    June 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,091 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026972 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    By amarsylhetJune 15, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা

    By amarsylhetJune 15, 20260
    সর্বশেষ

    স্মৃতিচারণ: জিয়া পরিবার নিজ চোখে দেখাটুকুই জীবনের সঞ্চয়

    By amarsylhetJune 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.