বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকা থেকে ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা এবং একটি ট্রাকসহ এক আসামিকে আটক করা হয়।
জব্দকৃত জিরা ও ট্রাকের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
