শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর চৌমুহনায় প্রাইভেট (ঢাকা মেট্রো গ) কার ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) বিকাল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পরপরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মারাত্মকভাবে আহত হন। তবে এখনো আহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
