Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

    June 19, 2026

    শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    June 18, 2026

    শ্রীমঙ্গলে ৩দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানা ঐতিহ্য নিয়ে ‘হারমনি ফেস্টিভ্যাল’ শুরু ১৯ জুন

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 19
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»যশোরের শার্শায় নিখোঁজের ১মাস মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার : আটক-৪
    আইন-শৃঙ্খলা

    যশোরের শার্শায় নিখোঁজের ১মাস মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার : আটক-৪

    amarsylhetBy amarsylhetMay 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেনাপোল থেকে মোঃ ওসমান গনি : যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে বসতঘরের ঢালাই করা মেঝে ভেঙে মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সর্বশেষ প্রাপ্ত সংবাদ থেকে জানা যায়,এক দম্পতিসহ ৪ জনকে আটক করা হয়েছে।
    শনিবার (৯ মে) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ইকরামুল কবির বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
    আটককৃতরা হলেন, শার্শা উপজেলার বসতপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আল ফারাদ (২৫), তার স্ত্রী মুন্নি আক্তার (২২) এবং নিহতের মামাতো বোন কাকলী আক্তার (৩৪) ও মুন্নির বাবা ফজলুর রহমান (৬০)।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতপুর গ্রামের গৃহবধূ মুন্নি আক্তারের সঙ্গে নিহত ইকরামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কে নিহতের মামাতো বোন কাকলী আক্তার সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে নিহতের পরিবারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আদায়ের অভিযোগও উঠেছে।
    সূত্র আরও জানায়, গত ৮ এপ্রিল ইকরামুলকে কৌশলে অভিযুক্তদের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরে মরদেহ গোপন করতে বসতঘরের মেঝের নিচে আগে থেকে খুঁড়ে রাখা গর্তে লাশ পুঁতে ফেলা হয়। এরপর মেঝেতে ঢালাই করে তার ওপর খড়ি রাখা হয়, যাতে বিষয়টি কেউ বুঝতে না পারে।
    নিহতের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ইকরামুলের খোঁজ না পেয়ে যশোর আদালতে মামলা করেন। মামলায় আটক আসামিদের পাশাপাশি মুন্নি আক্তারের বাবা ফজলুর রহমানকেও আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি শার্শা থানায় নথিভুক্ত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।
    পরে আটক আল ফারাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বসতঘরের ঢালাই মেঝে ভেঙে মাটি খুঁড়ে ইকরামুলের মরদেহ উদ্ধার করে।
    লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
    শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, “আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক দম্পতিসহ ৪জনকে আটক করা হয়েছে। হত্যাকা-ের পেছনের প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
    তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

    June 19, 2026

    শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    June 18, 2026

    শ্রীমঙ্গলে ৩দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানা ঐতিহ্য নিয়ে ‘হারমনি ফেস্টিভ্যাল’ শুরু ১৯ জুন

    June 18, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,095 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026979 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    জুড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

    By amarsylhetJune 19, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

    By amarsylhetJune 18, 20260
    ট্যুরিজম

    শ্রীমঙ্গলে ৩দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানা ঐতিহ্য নিয়ে ‘হারমনি ফেস্টিভ্যাল’ শুরু ১৯ জুন

    By amarsylhetJune 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.